Home » একদিনের সিরিজে জয়ী অস্ট্রেলিয়া

একদিনের সিরিজে জয়ী অস্ট্রেলিয়া

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : জিম্বাবুয়েকে ৮৪ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ অজি বাহিনী টানা জেতায় তৃতীয় খেলা কার্যত নিয়ম রক্ষার। প্রথম ম্যাচেও বড় ব্যবধানে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে প্রারম্ভিক তিনজন ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেটে দিয়েছে ৩৫৬ রান তোলে। শতরান করেন ট্রাভিস হেড। তিনি ওপেনিং জুটিতে মিচ মার্শের সঙ্গে ১৯ ওভারে ১৩০ রান তোলেন। হেড করেন ৮৪ বলে ১১২ রান।মার্শ ৫৩ ও কোনোলি ৭৮ রান করেন। পাল্টা ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২৭২ রান করে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান সিকান্দার রাজার। তিনি করেন ৪৫।

About Post Author