Home » এশিয়ান গেমসে প্রথম শতরান শেফালির

এশিয়ান গেমসে প্রথম শতরান শেফালির

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর : নিজের প্রথম শতরান,  এশিয়ান গেমসেও প্রথম শতরান তাঁর। রেকর্ড করলেন হরিয়ানার মেয়ে শেফালি বর্মা। তিনটি চার এবং নটি ছয় মেরে ৪৯ বলে সেঞ্চুরি করলেন শেফালি। প্রথম থেকেই তিনি এবং স্মৃতি মান্ধানা আক্রমাত্মক হয়ে ওঠেন বাংলাদেশের বিরুদ্ধে। ৬ ওভারের মধ্যেই ৭২ রান তুলে ফেলে ভারত। রবিবার এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের  সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ১৯৫ রান তুলে ফেলে ভারতীয় ওপেনিং জুটি এবং অধিনায়ক হরমনপ্রিতের দুরন্ত ব্যাটিং-এ। স্মৃতি মান্ধানা ৩৬ এবং হরমনপ্রিত ৪০ রান করে আউট হয়ে গেলেও ১০০ রান করে অপরাজিত থেকে যান শেফালি বর্মা। শেফালির শতরান আসে ইনিংসের শেষ বলে।।

About Post Author