সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর : এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা । ১১৪ রানের বিপুল ব্যবধানে জয় পেল হারমনপ্রীত বাহিনী। এই জয়ের ফলে মহিলা ক্রিকেটে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারত।জয়ের নায়িকা ভারতীয় ওপেনার শেফালি বর্মা।নিজের প্রথম শতরান করলেন , এশিয়ান গেমসেও প্রথম শতরান তাঁর। রেকর্ড করলেন হরিয়ানার মেয়ে শেফালি বর্মা। তিনটি চার এবং নটি ছয় মেরে ৪৯ বলে সেঞ্চুরি করলেন শেফালি। প্রথম থেকেই তিনি এবং স্মৃতি মান্ধানা আক্রমাত্মক হয়ে ওঠেন বাংলাদেশের বিরুদ্ধে। ৬ ওভারের মধ্যেই ৭২ রান তুলে ফেলে ভারত। রবিবার এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ১৯৫ রান তুলে ফেলে ভারতীয় ওপেনিং জুটি এবং অধিনায়ক হরমনপ্রিতের দুরন্ত ব্যাটিং-এ। স্মৃতি মান্ধানা ৩৬ এবং হরমনপ্রিত ৪০ রান করে আউট হয়ে গেলেও ১০০ রান করে অপরাজিত থেকে যান শেফালি বর্মা। শেফালির শতরান আসে ইনিংসের শেষ বলে। পাল্টা ব্যাট করতে নেমে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৮১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তিনটি করে উইকেট পান নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা।।
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
Oplus_131072


More Stories
এশিয়ান গেমসে প্রথম শতরান শেফালির
একদিনের সিরিজে জয়ী অস্ট্রেলিয়া
এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে জয় ভারতের মেয়েদের