সময় কলকাতা :জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে ব্যাডমিন্টন থেকে পদক জয় নিশ্চিত করল ভারত।
জাপানে ব্যাডমিন্টন থেকে একটি পদক নিশ্চিত করে ফেলল ভারতীয় দল। পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। এর মাধ্যমে পুরুষদের দলগত বিভাগে ভারতের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হল। প্রকাশ পাড়ুকোন ১৯৭৮ সালে ব্যাডমিন্টনের ভারতের হয়ে এশিয়ান গেমসের প্রথম পদক এনেছিলেন। তারপরে ধারাবাহিক সাফল্য পেয়ে চলেছে ভারত।২০২৬ এশিয়ান গেমসেও ভারতীয় পুরুষ দল তাদের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছে। কোয়ার্টার ফাইনালে আয়োজক শক্তিশালী জাপানকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ভারত টানা দ্বিতীয়বার দলগত বিভাগে পদক নিশ্চিত করেছে। লক্ষ্য সেন, সাত্বিক-চিরাগ জুটি এবং তরুণ আয়ুষ শেঠির দুর্দান্ত জয়ের ওপর ভর করে ভারত সেমিফাইনালে প্রবেশ করেছে।।


More Stories
ব্রোঞ্জ পাকিস্তানের, শূন্য হাতে ফিরছে বাংলাদেশের মেয়েরা
জাপানে প্রথম সোনা ভারতের মেয়ে ক্রিকেটারদের হাত ধরে
সুখেন্দু, সুস্মিতাদের পথে কোয়েল! উপনির্বাচন ১৬ তারিখ