সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর : রাজ্যসভায় কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের দিনক্ষণ ও নির্ঘন্ট ঘোষণা হয়ে গেল। আগামী ১৬ অক্টোবর তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কোয়েলের ছেড়ে যাওয়া পদে আবার ভোট হতে চলেছে। জোর জল্পনা ও গুঞ্জন, বিজেপির হয়ে রাজ্যসভায় সাংসদ পদে প্রার্থী হতে চলেছেন কোয়েল মল্লিক। শুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইক আগেই তৃণমূল সাংসদের পথ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং বিজেপি থেকে তাদের সাংসদ পদে প্রার্থী করেছিল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবং সূত্রের খবর অনুযায়ী একই পথে হাঁটতে চলেছেন কোয়েল। উল্লেখ্য,৬ এপ্রিল তৃণমূলের হয়ে সাংসদ হয়েছিলেন কোয়েল। মাত্র তিন মাস দশ দিনের মধ্যেই ( ১৬ জুলাই ) তিনি তৃণমূল সাংসদ পদে অব্যাহতি দেন। এরপরে তাঁকে দেখা যায় বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে। মনে করা হচ্ছে, বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ হতে মনোনয়ন দিতে চলেছে। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে এসে একই বছরের মধ্যে দুটি দলের হয়ে রাজ্যসভার সাংসদ হতে দেখা যেতে পারে রুপসিণী ওরফে কোয়েল মল্লিককে!
সুখেন্দু, সুস্মিতাদের পথে কোয়েল! উপনির্বাচন ১৬ তারিখ
Oplus_131072


More Stories
রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে