পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : প্রাক্তনীদের ম্যাচ। ব্রাজিলের জাতীয় দল ভারতের মাটিতে পা রাখার আগেই ব্রাজিলের প্রাক্তন তারকাদের সঙ্গে ভারতের প্রাক্তন তারকাদের ম্যাচ অনুষ্ঠিত হলো কেরলের কোচিতে। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই ব্রাজিলের প্রাক্তন তারকাদের নামডাক বর্তমান তারকাদের চেয়ে কিছুটা হলেও বেশি। রোনালদিনহো সহ ব্রাজিলের বিশ্ব কাঁপানো প্রাক্তন তারকাদের অনেকেই এই ম্যাচে মাঠে নেমেছিলেন। ভারতীয় দলেও ছিলেন বাইচুং ভুটিয়ার মত নামি তারকারা। ব্রাজিল লেজেন্ডস নামে ব্রাজিলের তারকা খচিত দলটি ইন্ডিয়ান অল স্টারস নামের দলের বিরুদ্ধে মাঠে নেমে জিতলেও ভারত বিনা যুদ্ধে হার মানে নি । প্রাক্তনদের লড়াই হয়েছে উপভোগ্য। ব্রাজিলের প্রাক্তনদের কাছে ভারতের প্রাক্তনরা হারলেও সম্মান নিয়েই খেলা শেষ করেছে। খেলার ফলাফল ব্রাজিল লেজেন্ডসদের অনুকূলে ৪-৩। এই ম্যাচের নায়ক ফার্নান্দিনহো । প্রাক্তন ম্যানচেস্টার সিটি তারকা একাই দুর্দান্ত হ্যাটট্রিক করেন।২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই বিশ্বখ্যাত কিংবদন্তি রোনাল্ডিনহো পেনাল্টি থেকে ১টি গোল করেন।ইন্ডিয়ান অল স্টার্স দলের হয়ে সি কে বিনীথ দুর্দান্ত খেলে তিনি একাই জোড়া গোল করেন।অসীম বিশ্বাস ম্যাচের একদম শেষ মুহূর্তে ভারতের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল করেন।।
হাড্ডাহাড্ডি লড়াই করে ব্রাজিলের কাছে হারল ভারত
Oplus_131072


More Stories
চালকের আসনে পাকিস্তান
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স