Home » শিল্ডে ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়

শিল্ডে ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : জলকাদার মাঠে ভালো ফুটবল সম্ভব নয় কিন্তু জেসিন টিকে যেসব গোলের সুযোগ নষ্ট করলেন তাও চোখে দেখে বিশ্বাস করা সম্ভব নয়। তবুও কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ৩-১ গোলে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের জয় এল। প্রথমার্ধের খেলার ফলাফল ছিল ১-১। কাস্টমসের হয়ে রিকি ঘরামি শুধু গোলই করলেন না, ইস্টবেঙ্গলকে একাই প্রায় ঘোল খাইয়ে দিয়েছিলেন।  সমতা ফিরল রোহিত কুমারের হেড থেকে। ৫২ মিনিটে রোহিত দানু ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। খেলার শেষ দিকে আকাশ হেমব্রম লিগের মতো আবার গোল করে বুঝিয়ে দিলেন কলকাতা ময়দান সম্ভবত একজন ভালো স্ট্রাইকার পেতে চলেছে। তবে আকাশের গোলের সম্পূর্ণ কৃতিত্বই বেলালের। তিনিও রিকি ঘরামির মতো নজর কাড়লেন যদিও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়ে গেলেন রোহিত কুমার।।

About Post Author