পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : সাদা ও কালো এবং নিরপেক্ষ প্রচারের আড়ালে সম্ভাব্য উৎকোচ তত্ত্ব। সম্প্রতি রাজ্য ও দেশের রাজনীতিতে যে ঝড় উঠেছে! নির্বাচন কমিশনের একটি তালিকা ঘিরে অভিযোগ উঠেছে যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়াকে বিজেপির পক্ষ থেকে কোটি কোটি দেওয়া হয়েছে তাদের হয়ে প্রচার বা কথা বলার জন্য। অভিযোগ মানুষকে বিভ্রান্ত করার। সততা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন, অভিযোগ প্রতারণার।
তাহলে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবনা ও মতামত বলে সাধারণ মানুষ এতদিন যা জেনে এসেছেন তা আদতে রাজনৈতিক প্রোপাগান্ডা এবং বিশেষ একটি দলের হয়ে রাজনৈতিক প্রচার মাত্র? বিতর্ক ভনীভূত। বিজেপির হয়ে অর্থের বিনিময়ে প্রচারের জন্য নির্বাচন কমিশনের একটি তালিকা ঘিরে অভিযোগ উঠেছে।মূলধারার বা মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলি অর্থের বিনিময় বিজ্ঞাপনের মোড়কে রাজনৈতিক দলের প্রচার করেই থাকে। তবুও তাদের নাম খোলসা হতেই তাদের ভূমিকা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কে নিয়ে যেমন সংশয় তেমনই বিরাট প্রশ্নচিহ্ন কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে। মূলধারার সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কিছু নিয়ম বা ডিসক্লেমার দেওয়ার নিয়মাবলী থাকলেও ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে তা নেই ফলে তাদের সততা নিয়ে বিরাট জিজ্ঞাসা চিহ্ন।দেশ তথা রাজ্য রাজনীতি উত্তাল। বিরোধীরা সরব।
আদতে হয়েছেটা কি? নির্বাচন কমিশনের একটি তালিকা ঘিরে অভিযোগ উঠেছে যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও মিডিয়াকে বিজেপির পক্ষ থেকে লাখ লাখ টাকা দেওয়া হয়েছে তাদের হয়ে প্রচার বা কথা বলার জন্য।কমিশনের তথ্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলো (মূলত বিজেপি ও অন্যান্য বিরোধী দল) ভোটের প্রচারের জন্য প্রথাগত সংবাদ মাধ্যমের পাশাপাশি ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেওয়া বা পেশাদার ফি নেওয়া আইনগতভাবে বেআইনি নয়, তবে রাজনৈতিক দলের পক্ষ থেকে ইনফ্লুয়েন্সারদের অর্থ প্রদান ও তার হিসাব নির্বাচন কমিশনের তালিকায় আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র চর্চা ও বিতর্ক। এক কথায় একে প্রতারণা বলে মনে করছে বিভিন্ন মহল। বিতর্ক কেন? চর্চাই বা কেন? প্রথমে দেখে নেওয়া যাক অভিযোগের ফিরিস্তি এবং কারা টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠছে। এই তালিকায় অনেকের নাম ইতিমধ্যেই নেটিজেন মহলে ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে উল্লেখযোগ্য নাম শমীক অধিকারী এবং সায়ক। এই দুজন ছাড়াও একাধিক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন যাদের নিয়ে বিতর্ক বেড়ে চলেছে? মূলত কনটেন্ট ক্রিকেটারদের নিয়েই বিতর্ক কেন?
কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ মূলত স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশ করা বলে সাধারণ মানুষের ধারণা। কিন্তু টাকার বিনিময়ে তারা যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করেন, তখন কনটেন্টের নিজস্বতা ও সততা নিয়ে প্রশ্ন। অনেকেই মনে করেন, সাধারণ মানুষ যাকে ক্রিয়েটরদের স্বতঃস্ফূর্ত মতামত বলে মনে করেন, আদতে তা টাকার বিনিময়ে তৈরি রাজনৈতিক প্রোপাগাণ্ডা। এর ফলে বিভ্রান্ত হন সাধারণ দর্শক ও ভোটাররা।সাধারণ প্রার্থীরা প্রচারের খরচের নির্দিষ্ট সীমার মধ্যে থাকেন, সেখানে ডিজিটাল মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ ঢেলে জনমতকে একপেশে করার চেষ্টা নিয়ে বিরোধীরা সরব। সংবাদ মাধ্যমের পাশাপাশি ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে খরচের অঙ্ক এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।নির্দিষ্ট ক্রিয়েটরদের পেমেন্ট। পশ্চিমবঙ্গের বিগত বিধানসভা নির্বাচন ও দেশের অন্যান্য রাজ্যের ভোটপ্রচারে বেশ কয়েকজন নামী সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে নির্দিষ্ট ন্যারেটিভ তৈরির জন্য লাখ লাখ টাকা দেওয়া হয়েছে বলে কমিশনের তথ্যে উল্লেখ। আর এনিয়ে প্রশ্নের পর প্রশ্ন! বিতর্কের পরে বিতর্ক। “গোদি মিডিয়া ” সংজ্ঞা কি বাস্তবে সিলমোহর পেল?তবে এখানে মূল ধরার সংবাদ মাধ্যম সম্পর্কে একটি বিষয় বলার রয়েছে। টেলিভিশন বা খবরের কাগজের বিজ্ঞাপনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর নিয়মাবলী বা রাজনৈতিক বিজ্ঞাপনে ডিসক্লেমার দেওয়া থাকলেও, ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে এই নিয়মগুলো এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ক্রিয়েটররা টাকা নিয়ে প্রচার করলেও অনেক সময় কন্টেন্টে সেটা ‘পেইড প্রমোশন ‘ হিসেবে উল্লেখ করেন না, যা এক ধরনের প্রতারণা বলে মনে করছেন সমালোচকরা।
শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। বিজেপি বলছে, এরকম পেইড প্রমোশন নতুন কিছু নয় এবং বিরোধী রাজনৈতিক দলগুলি একাধিক ক্ষেত্রে কোটি কোটি টাকা একই খাতে খরচ করেছে। বিষয় হল, যে বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তা বিজেপির প্রচারের তালিকা মাত্র ফলে রাজনৈতিক চাপানউতোর জারি থাকলেও তিরের অভিমুখ মূলত শাসক দলের দিকে। সর্বোপরি ইনফ্লুয়েন্সার কনটেন্ট ক্রিয়েটাররা নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। নিরপেক্ষতা শব্দটির সংজ্ঞা এখন ঝাপসা হয়ে ওঠায় মানুষকে প্রতারণার স্ট্যাম্প যে কন্টেন্ট ক্রিয়েটরদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে।।


More Stories
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র