Home » ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির

ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির

Oplus_131072

সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের স্বঘোষিত স্লোগান ছিল “খেলা হবে”। গানে গানে কবিতায় কবিতায় খেলা হবে স্লোগানে একসময় তৃণমূলের প্রচার চলত। আর একথা কে না জানে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল!  বলার বিষয়, শেষপর্যন্ত ফুটবল খেলোয়াড় প্রতীকেই রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে নড়তে চলেছে মমতা শিবির। অন্যদিকে খাম প্রতীক নিয়ে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে ঋতব্রত শিবির। কালীঘাট পন্থী তৃণমূল এবং ঋতব্রত শিবিরের তৃণমূল দুপক্ষই নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের অতি পরিচিত জোড়াফুল প্রতীক পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল। নির্বাচন কমিশন দু পক্ষের আবেদনকেই আপাত খারিজ করে দিয়ে তৃণমূলের জোড়া ফুল প্রতীককে আপাতত হিমঘরে জমা রেখেছে। এখন ফুটবল খেলোয়াড় হয়ে নির্বাচনী ময়দানে লড়তে দেখা যাবে কুনাল ঘোষ, মহুয়া মৈত্রদের। ঋতব্রত শিবিরের প্রতীক নিয়ে বিভিন্ন কটাক্ষ থাকলেও শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জুটেছে খাম। প্রশ্ন একটাই থেকে গেল, তৃণমূল থাকলেও তৃণমূল দলের নাম ও নিশান মেটানোর শপথ কি বাস্তবায়িত হওয়ার পথে একধাপ এগিয়ে গেল?

About Post Author