দীপ সেন,সময় কলকাতা : বিয়ে সবেমাত্র বছরখানেক আগেই হয়েছিল। হিন্দ মোটরের মেয়ে রীতশ্রী ভালোবেসে বিয়ে করেছিল দত্তপুকুরের বাসিন্দা গাড়িচালক প্রসেনকে। প্রথমে বাড়ির অমত ছিল, পরে বাড়ির লোকেরা মেনে নেন বিয়ে । অবশেষে বছরখানেক পেরোতে না পেরেতেই পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন দত্তপুকুরের দম্পতি। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দত্ত পুকুর থানার নিবাধুই এলাকায়।একই ঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতি হলেন প্রসেন দাস(২৭) এবং রীতশ্রী পাল (২৩) ।মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার ক্ষেত্রে দম্পতিকে বাধ্য করা হয়েছে। তাঁরা রীতশ্রীর শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, রীতশ্রীর ননদ এবং ননদের স্বামীর মানসিক নির্যাতনে জেরবার হয়ে উঠেছিল রীতশ্রী । প্রসেনের বন্ধু জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।
দত্তপুকুরের দম্পতির আত্ম*ঘাতী হওয়ার কারণ কী?
Oplus_131072


More Stories
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব
জ্ঞানেশ কুমারের গ্রেফতার ও পদত্যাগ চেয়ে বারাসাতে জাতীয় সড়ক অবরোধ
কুণাল ঘোষের গাড়ির উপর মারাত্মক হামলা , আহত কুণাল, অভিযুক্ত বিজেপি