Home » কবাডিতে সোনা আনল মেয়েরা

কবাডিতে সোনা আনল মেয়েরা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : কবাডিতে ভারতের সোনার মেয়েরা সাফল্য আনল। এই নিয়ে মেয়েদের কবাডিতে চতুর্থবার সোনা জয়। আইচি-নাগোয়া ২০২৬ সালের এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা ঘরে আনল ভারতের মেয়েরা।

Oplus_131072

জয় সহজে আসে নি। এশিয়ান গেমসর মহিলা কবাডি ফাইনালে ভারত রোমাঞ্চকর ম্যাচে ইরানকে ৩৭-৩৪ পয়েন্টের ব্যবধানে অর্থাৎ মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে জয় এল ভারতের সোনার মেয়েদের। বিপক্ষের ঘরে হানা দেওয়ার ক্ষেত্রে ভারতের মেয়েরা ছিলেন অনবদ্য।ফাইনালে ভারতের তারকা রেইডার পূজা সবচেয়ে দুর্দান্ত প্রদর্শন করেছেন। পূজা হাতওয়ালা পুরো ম্যাচজুড়ে তার একের পর এক সফল ও গুরুত্বপূর্ণ রেইড বা হানায় ভারতকে ইরানের কঠিন প্রতিরোধের মুখেও ম্যাচ জিততে এবং নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সাহায্য করেন । এছাড়া দলের জয়ে নিকিতা ও সঞ্জু দেবীও রেইডিংয়ে ভারতের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে আনেন ।কবাডিতে মেয়েদের বিভাগে সেমি ফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক জিতেছে চাইনিজ তাইপেই এবং নেপাল।।

About Post Author