পুরন্দর চক্রবর্তী, দীপ সেন ও জয় ঘোষ : দুষ্কৃতি তাণ্ডবে ভেঙে কার্যত চুরমার করে দেওয়া হল বারাসাত পুরসভার তৃণমূলের প্রাক্তন দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিকের পার্টি অফিস ও বাড়ি। অরুণ ভৌমিকের স্ত্রী নন্দিতা ভৌমিকের অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনার এক ঘণ্টা পরেও ঘটনার আকস্মিকতায় নন্দিতা ভৌমিক কে কাঁদতে ও কাঁপতে দেখা যায়। তিনি প্রাণভয়ে ভীত। সন্ধ্যেবেলা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিসে ভাঙচুর করা হয় । এই সময় তৃণমূল নেতা নিজের বাড়িতে ছিলেন না, ৭৭ দিন জেল খাটার পরে তিনি এখন মুক্তি পেয়ে বাইরে রয়েছেন। অরুণ ভৌমিকের বাড়িতে তার স্ত্রী নন্দিতা ভৌমিক ও এক আত্মীয়া উপস্থিত ছিলেন।।
অরুণ ভূমিকার স্ত্রী নন্দিতার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বাড়িতে হামলা চালায়। অরুণ ভৌমিকের স্ত্রী নন্দিতা ভৌমিক আরো অভিযোগ করেছেন, সংখ্যায় দুষ্কৃতীরা শতাধিক ছিল। তারা বাড়ির বিভিন্ন কাচের জানলা,সিসিটিভি এবং বাড়ির সামনে ফুলের গাছ ও মূর্তি ভাঙচুর করে। অরুণ ভৌমিকের স্ত্রী আরও অভিযোগ করেছেন, তিনি পুলিশকে ফোন করলেও সে সময় পুলিশের সাড়া পাননি এবং পুলিশ এক ঘণ্টার পরে ঘটনাস্থলে আসে।তাঁর বক্তব্য, সাড়ে ছটা থেকে প্রায় আধঘন্টা ধরে দুষ্কৃতিরা তান্ডব চালায়। অরুণ ভৌমিক বাড়িতে না থাকায় অরুণ ভৌমিকের স্ত্রী আশঙ্কা করছেন যেকোনো সময় প্রাণ চলে যেতে পারে এবং পুলিশের কাছে পুলিশ প্রহরাও চেয়েছেন তিনি।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি : কংগ্রেসের বারাসাতে জেলাশাসকের দফতর অভিযানে হুলুস্থূল
খুদে বিস্ময় হানভিকা