Home » বাংলাদেশকে দশ গোলের মালা পরালো ভারত

বাংলাদেশকে দশ গোলের মালা পরালো ভারত

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :   বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নির্ধারিত সময়ের পরে শুরু হলেও এশিয়ান গেমসে প্রতিবেশী দেশ বাংলাদেশকে হকিতে ভারত গোলের মালা পরিয়ে দিল। বাংলাদেশকে  গুণে গুণে দশ গোল দিল ভারতীয় পুরুষ হকি দল । জাপানের কাকামিগাহারা শহরের ‘গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়াম’-এ অনুষ্ঠিত এই ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়। ভারতের পক্ষে ম্যাচের শুরুতে অভিষেক গোল করে দলকে এগিয়ে দিলেও প্রথম কোয়ার্টারেই তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে চোটের ধাক্কা কাটিয়ে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের দল ম্যাচজুড়ে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে এবং বাংলাদেশের বিপক্ষে ১০-০ ব্যবধানের এক বিশাল জয় তুলে নেয়। ভারত পুরুষ সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল। সেমিফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।।

About Post Author