Home » নিরু ধান্দা সোনা জিতলেন

নিরু ধান্দা সোনা জিতলেন

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : অবশেষে আইচি নাগোয়া এশিয়ান গেমসে ব্যক্তিগত বিভাগে ভারতের সোনার খরা কাটালেন ভারতের ২৬ বছর বয়সী শুটার নিরু ধান্দা (Neeru Dhanda)। মহিলাদের ট্র্যাপ ইন্ডিভিজুয়াল ইভেন্টে এশিয়ান রেকর্ড ভেঙে স্বর্ণপদক জিতেছেন তিনি । ভারত ইতিমধ্যে চারটি সোনা দখল করলেও এটাই এবারের এশিয়ান গেমসে ব্যক্তিগত বিভাগে ভারতের প্রথম সোনা।প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে এশিয়ান গেমসের ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন নিরু । ফাইনালে তিনি ৩০টি শটের মধ্যে ২৮টি নিখুঁত নিশানা লাগিয়ে নতুন এশিয়ান রেকর্ড গড়েছেন নিরু ধান্দা। উল্লেখ্য, এর আগে তিনি ২০২৬ সালের জুলাই মাসে ইতালির লোনাতোতে অনুষ্ঠিত আইএসএসএফ শটগান বিশ্বকাপে ট্র্যাপ ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যক্তিগত বিভাগে সোনা জেতার ইতিহাস গড়েছিলেন।।

About Post Author