-আমেরিকার সম্পর্কে গুরুত্ব দিচ্ছেন মোদি ! গত দুই দিনে দুই রাষ্ট্রনায়কের বক্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্যে সেই ইঙ্গিতেই সিলমোহর পড়ল।
হেডারঃ ভারত-আমেরিকার সম্পর্কে গুরুত্ব দিচ্ছেন মোদি !
ফের ‘ভাই-ভাই’ সম্পর্কে মোদি-ট্রাম্প?
বরফ গলার ইঙ্গিত এবার বিদেশ মন্ত্রকের !
ভারত এবং রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছেন বলে শুক্রবারই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশকে একসঙ্গে উন্নত ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে মত বদলে যায় তাঁর। নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে হারাননি বলে জানিয়ে দেন। হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মোদি এখনও তাঁর বন্ধুই। কিন্তু তিনি হতাশ।
আসলে ভারত-মার্কিন সম্পর্কের টানাপড়েন গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায়। নেপথ্যে দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ! তবে ফের যেন কাছাকাছি আসার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আসলে পাহাড়ের আবহাওয়া পরিবর্তনের মতো মত বদল হয় ট্রাম্পের। তাই এটা মনে হওয়া খুব স্বাভাবিক যে তাঁর এই আপাত খামখেয়ালিপনা আসলে এক ধরনের দাপট, আধিপত্যবাদী মনোভাব। তিনি যখন যা বলবেন, সেটাই সেই সময়ের জন্য সত্য, নিজের সম্পর্কে এমন ধারণার নির্মাণ করছেন তিনি। তবে এখানেই থেমে নেই বিষয়টি। ট্রাম্পের বক্তব্যে সাড়া দিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদিও জানান, ট্রাম্পের আবেগের সঙ্গে সহমত পোষণ করছেন তিনিও। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ভারত এবং আমেরিকার মধ্যে এক অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ফলে মোদির তরফ থেকেও দেখা গেল সদর্থক মনোভাব। এরপরই, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর বার্তা আরও জোরদার করে বলেন, মোদি আমেরিকার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। তাঁর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সমীকরণ সবসময়েই খুব ভালো। যদিও এর বাইরে আর কিছুই বলতে চাননি তিনি। তবে বিদেশমন্ত্রীর কথায় শুল্কনীতিতে বদলের ইঙ্গিত! কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই জয়শঙ্করের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি শুল্কযুদ্ধকে অতীত করে বরফ গলবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের? আপাতত এই নিয়েই চর্চা চলছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর