Home » ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির, যাদবপুরে নয়া সিদ্ধান্ত

ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির, যাদবপুরে নয়া সিদ্ধান্ত

ছাত্রীমৃত্যুতে ফের এবার নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রেও একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হেডারঃ যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু
ময়নাতদন্তে ডুবে যাওয়ার প্রমাণ !
মদ-মাদক পরীক্ষার রিপোর্টে নজর
একাধিক নির্দেশিকায় হুঁশ ফেরানোর চেষ্টা বিশ্ববিদ্যালয়ের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাব আয়োজিত অনুষ্ঠান। হইচই, অনুষ্ঠান, গানবাজনার মাঝেই শোকের বাতাবরণ। বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসে, হুল্লোড়ের মাঝেই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই মৃত্যু হয়েছে এক ছাত্রীর। প্রকাশ্যে আসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর পরিচয়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড়। কেউ কেউ স্বপ্নদীপের প্রসঙ্গ টেনে আনছেন। কেউ কেউ ফের যাদবপুরের সিসিটিভি ইস্যু নিয়ে সরব হয়েছেন। ফের শিরোনামে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের পাশের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জানা যায়, ওই পড়ুয়া অনামিকা মণ্ডলের বাড়ি নিমতায়। অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন। তবে এসবের মাঝেই ঘটে অঘটন। ওই অনুষ্ঠানের সময় রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মদের আসর বসেছিল বলে পুলিশ সূত্রে খবর। ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুক্রবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ওই ছাত্রীর। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে সূত্রের খবর, ভিসেরা পরীক্ষার পরই বোঝা যাবে, মদ্যপান বা অন্য কোনও নেশাজাতীয় পদার্থ ছিল কি না। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন সকলে। সমালোচনার মুখে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুক্রবার রেজিস্ট্রার দফতর থেকে নতুন কড়া নির্দেশিকা জারি করা হয়েছে —

পার্কিং স্টিকার ছাড়া কোনও গাড়ি ঢুকতে পারবে না
গেটে জানাতে হবে রেজিস্ট্রেশন নম্বর, দেখাতে হবে বৈধ পরিচয়পত্র
কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে
ক্যাম্পাসে মাদক বা মদ্যপান ধরা পড়লে সরাসরি আইনানুগ ব্যবস্থা
ক্যাম্পাস শর্টকাট বা হাঁটাচলার জন্য ব্যবহার নিষিদ্ধ
রাত ৭টা থেকে ভোর ৭টার মধ্যে প্রবেশে বিশ্ববিদ্যালয়ের আইডি বাধ্যতামূলক
বিকল্প পরিচয়পত্র থাকলে নাম-ফোন নথিভুক্ত করতে হবেযা

 

দবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। ২০২৩ সালে মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর কর্তৃপক্ষ কিছুটা তৎপর হয়েছিলেন। বাড়তি অনেক সিসি ক্যামেরা তখন থেকেই রয়েছে ক্যাম্পাসে। যাদবপুরের ছাত্রছাত্রীদের অধিকাংশই ক্যাম্পাসের ভিতরে সিসি ক্যামেরা বসানোর বিরোধী। ক্যাম্পাসের পোস্টার থেকেও তার প্রমাণ মেলে। তবে এসবের মাঝেই ফের একবার ছাত্রীমৃত্যুর ঘটনায় শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপরই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। গত মার্চে এই ধরনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্পষ্ট করেছে — নতুন নিয়ম অমান্য করলে কোনও ছাড় দেওয়া হবে না। এখন দেখার, নির্দেশিকা জারি হলেও পরিস্থিতির বদল ঘটে কিনা

About Post Author