Home » নারী শক্তিতেই উমার আরাধনা, জলপাইগুড়িতে নজর কাড়ছে মহামায়া সার্বজনীন

নারী শক্তিতেই উমার আরাধনা, জলপাইগুড়িতে নজর কাড়ছে মহামায়া সার্বজনীন

নারী শক্তির হাতেই পূজিত হবেন মা দুর্গা। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চল ঝার আলতা দুই নং গ্রাম পঞ্চায়েত। ৩০০ জন মহিলা মিলে তাদের এবারের দুর্গাপূজা মন্ডপে তুলে ধরা হবে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার ও প্রত্যেকটি গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় ১৩ বছরে তাদের পুজো। মহামায়া সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গাপূজা।

 

অত্যন্ত নিয়মনিষ্ঠা ও সাবেকি আনায় এই পুজো হয়ে আসে। গোটা গ্রাম একত্রিত হয় এই পুজোয়। তবে সমস্ত দায়িত্বভার গ্রামের মহিলাদের উপর। যেখানে গোটা গ্রামের মূল কান্ডারী তথা গ্রামের প্রধান সোনা বালা রায় নিজে হাতে সমস্ত কিছু দেখভাল করে। অর্থাৎ বলাবাহুল্য গ্রামের মহিলা প্রধানের হাত ধরেই এই পুজো হয়ে আসছে।

 

দিগন্ত রেখায় মাঠ ভর্তি কাশফুলের সঙ্গে মিশে রয়েছে তেজা তুলোর মত মেঘ। পুকুর ভরা পদ্মফুল। এ যেন পুকুরের বুকে আলপনার প্রলেপ। আর এই সময় গোটা বাংলা জুড়ে বিভিন্ন সংগঠন মায়ের পূজো প্রস্তুতিতে চরম ব্যস্ত। কারো বিশ্বাসে সাবেকিআনা, তো কারোর মন্ডপে রকমারি থিমের ছাপ। ধুপগুড়ি র ঢেংকালি বাজার সংলগ্ন মহামায়া মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা ১৩ বছরের বিশেষ নিবেদন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প।

 

থিম কিংবা সাবেকিআনা নতুন নয়। প্রয়াস নতুন নয়, তবে এ ক্লাবের মায়ের জন্য প্রস্তুতি পর্ব ছাড়ছেন ত্রিশক্তি। নারী পুরুষ বিভেদের বৃথা চেষ্টা বন্ধ করা উচিত। শুধুমাত্র নারী শক্তিকে প্রমাণ করতে চেনাশোনা ছকের বাইরে গিয়ে কাজ করছেন এরা। ঘরের কাজ সেরে সমস্ত কিছু করে নিয়ে সমাজে ইতিবাচক বার্তা তৈরি করা এই লক্ষ্য। এই দশভূজেরাও দিশা দেখাতে চাইছেন নতুন সমাজকে।

তবে আর পাঁচটি সার্বজনীন দূর্গা পূজা উদ্যোক্তাদের মতন এই মহিলা পরিচালিত পুজো কমিটি ও আবেদন রেখেছে রাজ্য সরকারের কাছে যাতে আর্থিক সহায়তা তারাও পায়। গ্রামের মহিলা প্রধানের হাত ধরে মোট ৩০০ জন মহিলা গোটা এই পুজোর দায় দায়িত্ব সাড়েন। মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের পুরুষরা। তারও পাশে রয়েছেন পাশাপাশি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাদের আর্থিক সহায়তা করে।

About Post Author