Home » আগামী কয়েকদিনেও প্রবল বৃষ্টি! পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

আগামী কয়েকদিনেও প্রবল বৃষ্টি! পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

দেবীপক্ষের শুরুতেই অসুর বৃষ্টি। আগামী কয়েকদিন এবং পুজোয় কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি যে একেবারে হবে না, তা-ও বলছে না হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

তার উপর আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার আশঙ্কা। এই সিস্টেমগুলির প্রভাবে অতি ভারী বৃষ্টি ও তুমুল দুর্যোগের কালো চোখ এবার উৎসবমুখী দেশের আবহাওয়ায়।

দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে।এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাত।

পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ায় রাতভর ভারী বৃষ্টিতে থমকে যায় পুজোর সমস্ত প্রস্তুতি। আজ দিনভর বৃষ্টি চলবে। আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর পঞ্চমী, ২৬ সেপ্টেম্বর থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে চলেছে। দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

About Post Author