দুর্গা পুজো শেষেও বৃষ্টির ভ্রুকুটি কমছে না। দক্ষিণে বৃষ্টির দাপট কমলেও উত্তরে তা বাড়বে। বীরভূমের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলায়।
সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে। ত্তরবঙ্গে নবমীর দিন থেকেই বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে।
শনিবার প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!