পুজোর প্রথম তিন দিন বৃষ্টি ভিলেন হয়নি। তীব্র গরম থাকলেও বৃষ্টি না হওয়ায় ঠাকুর দেখায় কোনও ব্যাঘাত ঘটেনি। মঙ্গলবার মহাষ্টমীর দিনেও কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কেমন থাকবে আজকের আবহাওয়া তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে , তবে মঙ্গলবার লকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ থেকে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে ১ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত, আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন।
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস। । অষ্টমীতে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্বাভাস মতো নবমী থেকে দুর্যোগ বাড়বে। নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণেই ফের বৃষ্টি পরিস্থিতি পুজোর আবহে।
মহাষ্টমীর দিনে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উপরের সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। তবে দশমীর দিনে বিষাদের সঙ্গী হতে পারে বৃষ্টিও। দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে।


More Stories
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ