Home » তিন বছর পর ফিরছে শিল্ড, সাংবাদিক সম্মেলনে নেই মোহনবাগান

তিন বছর পর ফিরছে শিল্ড, সাংবাদিক সম্মেলনে নেই মোহনবাগান

১২৫ তম আইএফএ শিল্ড শুরু হতে চলেছে আগামীকাল কল্যানী স্টেডিয়ামে। তার আগে  ক্যালকাটা রোয়িং ক্লাবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ গ্রহণকারী দলের কোচ ও অধিনায়কেরা সাংবাদিক দের মুখোমুখি হন। এর আগে ম্যানেজারস মিটিংয়ে দল গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত.

এই টুর্নামেন্ট প্রসঙ্গে আইএফএ সচিব আরও বলেন, তিন বছর পর আবার শিল্ড হচ্ছে। প্রতিটি দল সেরা টিম নিয়ে নামছে। আগামী বছর যাতে আরও বড় সল্ট পায় সেই চেষ্ট আমরা করছি। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ, রানার্স আপ দল পাবে ৩ লক্ষ। ভালোভাবে যাতে সূচনা হয় সেই পরিকল্পনা নেওয়া হয়েছে।।

মোহনবাগানের সাংবাদিক সম্মেলনে না আসা নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, আমাদের তরফ থেকে ইনফর্ম করা হয়েছিল কিন্তু মোহনবাগান ইমেল করে জানায় তারা অনুশীলনের জন্য আসতে পারবে না। বাকি সব দলই আছে। মোহনবাগানের প্রতিনিধি না থাকলেও সাংবাদিক সম্মেলন থেকে ম্যানেজার্স মিটিংয়ে উপস্থিত ছিলেন বাকি দলের প্রতিনিধিরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত গোকুলাম কোচ বলেন, মোহনবাগান কঠিন প্রতিপক্ষ,আমাদের কাছে বড় চ্যালেঞ্জ তাদের বিরুদ্ধে ভালো খেলা। আমরা ৫ দিন হল অনুশীলন শুরু করেছি।।তবে আমরা খুব আত্মবিশ্বাসি।

শ্রীনিধি ডেকান প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তার আগে দলের কোচ বলেন, আমাদের খুব তরুণ দল তাদের সুযোগ দিতে চাই। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ আইএসএল ও আই লিগ ক্লাবের বিরুদ্ধে খেলা।

কলকাতার দুই প্রধান ছাড়াও শিল্ডে অংশ নিয়েছে বাংলার ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টস দলের কোচ লালকমল ভৌমিক জানিয়েছেন, প্রথমত শিল্ড বা বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে বড় দলকে হারাতে পারবে। প্লেয়ার দের কাছে বড় মঞ্চ কলকাতা লীগের পর নিজেরদের প্রমান করার। অসম্ভব বলে কিছু হয় না
কল্যাণীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও শ্রীনিধি ডেকান। কলকাতা লিগের মতোই আইএফএ শিল্ডের সব ম্যাচই হবে সরাসরি সম্প্রচার। শিল্ডের প্রতিটি ম্যাচ দেখানো হবে SSEN অ্যাপে। মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ প্রতিটি দলের ম্যাচেই লাইভ স্ট্রিমিং হবে।

About Post Author