Home » মাঠে আগুনে পারফরম্যান্স ম্যাকলারেনদের, গ্যালারিতে প্রতিবাদ

মাঠে আগুনে পারফরম্যান্স ম্যাকলারেনদের, গ্যালারিতে প্রতিবাদ

 

শিল্ডের গ্রুপ পর্যায় গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ গোলে জয়ী মোহনবাগান। দুটি করে গোল করলেন ম্যাকলারেন এবং আলবার্তো, একটি গোল করেন রবসন।

এই ম্য়াচে শুরু থেকেই মোহনবাগানের দাপট ছিল চোখে পড়ার মতো। ১১ মিনিটে বাগানের হয়ে প্রথম গোলটি করেন অ্যালবার্টো রডরিগস। ২৭ মিনিটে সেই ব্যবধান বাড়ালেন জেমি ম্যাকলারেন।  আত্মঘাতী গোলে (৪৮ মিনিট) কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল গোকুলাম। তবে ৫১ মিনিটে মেরিনার্সদের হয়ে আরও একবার ব্যবধান বাড়ালেন রডরিগস।

অনেকদিন পর খেলতে নামল মোহনবাগান, জাতীয় দলের খেলায় থাকায় বেশ কয়েকজন ফুটবলার ছিলেন না ।   ম্যাচ দেখতে হাজির ইস্টবেঙ্গলের সহকারী কোচ আদ্রিয়ান মার্টিনেজ।
প্রতিবাদে, বিক্ষোভে উত্তাল থাকল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি। গ্যালারি উত্তপ্ত থাকলেও মাঠে মসৃণ জয় তুলে নিল হোসে মোলিনার দল।এদিন গোকুলামের বিরুদ্ধে আইএফএ শিল্ডের ম্যাচে সেই ভাবে মাঠও ভরাননি বাগান সমর্থকরা। বৃহস্পতিবার মাঠে উপস্থিত ছিলেন বাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত।

About Post Author