বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ কমিশন। নির্দেশ পালন না করায় রাজ্যজুড়ে এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বহু অফিসার এখনও কাজে যোগ দেননি। ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি অফিসার দায়িত্বে অনুপস্থিত ছিলেন বলে কমিশনের তরফে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, আগামী দিনে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে পশ্চিমবঙ্গে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় কমিশন রাজ্যের উপর কড়া নজরদারি শুরু করেছে। আজ ও আগামী কাল বিহার ছাড়া অন্যান্য সব রাজ্যের মুখ্য ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশনের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অফিসারদের কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, নোটিসের জবাব সন্তোষজনক না হলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি ও প্রশিক্ষণে অনীহা নিয়ে কমিশন উদ্বিগ্ন। আগামী বৈঠকে এই বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে বলে জানা গিয়েছে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?