ইন্দোরে বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে ঘটল শ্লীলতাহানির ঘটনা। অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার, যাঁরা আইসিসি মহিলা বিশ্বকাপে অংশ নিতে ভারতে এসেছেন, তাঁরা বৃহস্পতিবার ইন্দোরে একটি হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ। ঘটনার সময় খেলোয়াড়রা মোবাইলে সঙ্গে সঙ্গে এসওএস মেসেজ পাঠান। সেই মেসেজ পেয়ে তাঁদের যিনি সিক্যুরিটি ম্যানেজার ছিলেন তিনি ছুটে আসেন। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার দায়িত্ব যিনি রয়েছেন, সেই ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধেয় এমআইজি থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুক্রবার আকিল নামের এক বাইক আরোহীকে পাকড়াও করা হয়েছে।
খবর পেয়েই অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিমানী মিশ্র ঘটনাস্থলে পৌঁছে দুই ক্রিকেটারের বক্তব্য রেকর্ড করেন। পরে এমআইজি থানায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়। তদন্তে এক পথচারীর সহযোগিতায় অভিযুক্তের পরিচয় জানা যায়। ওই পথচারী সন্দেহভাজন যুবকের বাইক নম্বর নোট করেছিলেন। সেই সূত্র ধরে আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে।
তৃণমূল তরফে কুণাল ঘোষ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলি, যেখানে নারী নির্যাতন, ধর্ষণ, সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। এবার ইন্দোরের ঘটনা সারা বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট করে দিয়েছে। হোটেল থেকে ক্যাফে যাওয়ার পথে শ্লীলতাহানীর শিকার হন ২ অস্ট্রেলিয়ান ক্রিকেটর। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল, এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার”।
সাংবাদিক বৈঠকে বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। বাংলায় কিছু ঘটলেই যেখানে বিজেপির নেতারা অতিসক্রিয় হয়ে উঠেন, এখন তাঁরা কোথায়? এবার তাঁরা আন্দোলনে নামবেন না, প্রতিবাদ করবেন না, রাত দখলের নামবেন না রাস্তায়? তাঁর আরও প্রশ্ন, কই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তো এখনও কোনও উত্তর দিলেন না? সংবাদমাধ্যম, জাতীয় মহিলা কমিশন থেকে বিজেপি মহিলা মোর্চা— এখন তারাই বা নীরব কেন? তৃণমূল কংগ্রেস এর জবাব চায়।
তিনি আরও বলেন, একজন মহিলা চিকিৎসক দিনের পর দিন রক্ষক পুলিশের লালসার শিকার হয়েছেন। ন্যায়বিচার চাইতে মানুষ যে পুলিশের কাছে দৌড়ায়, তারাই ভক্ষক।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে