সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবর : SIR কে আবার তোপ দাগলেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR ঘোষণা হওয়ার পরে কাটতে না কাটতেই রাজ্য এমন তিনটি ঘটনার সাক্ষী থেকেছে যেখানে আত্মতা বা আত্মতার চেষ্টার খবর মিলেছে। উত্তর ২৪ পরগনার পরগনার পানিহাটিতে আত্মহত্যার কারণ হিসেবে আত্মঘাতী তাঁর সুইসাইড নোটকে দায়ী করেন। তারপরে সামনে এসেছে আরো দুটি ঘটনা। কোচবিহারের দিনহাটায় এবং বীরভূমের ইলামবাজারের একটি আত্মহত্যার ঘটনা ,অন্যটিতে প্রচেষ্টার খবর মিলেছে। অভিযোগ উঠছে, এর নেপথ্যের খলনায়ক এsআইআর। আর এই ঘটনাগুলিতেই সামনে রেখে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক গণমাধ্যমে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে সরাসরি তো দেগেছেন কেন্দ্রের শাসকদল বিজেপিকে। কি বলেছেন তৃণমূল সুপ্রিমো?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে রয়েছে বিজেপির বিরুদ্ধে সরাসরি আতঙ্ক ছড়ানোর অভিযোগ। মুখ্যমন্ত্রীসমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বিজেপির ভয়, ঘৃণা এবং বিভাজনের রাজনীতির করুণ পরিণতির সাক্ষী থাকছি আমরা। বাংলায় এসআইআর ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক ট্র্যাজেডি ঘটছে, যা অনায়াসে এড়ানো যেত। এর জন্য দায়ী কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এর দায় নেবেন? বিজেপি আর তাদের জোটসঙ্গীরা, যাদের তত্ত্বাবধানে এই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তাদের কি কিছু বলার সাহস আছে?’’ সবমিলিয়ে, SIR ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নি বর্ষণ করেই চলেছেন।


More Stories
ভোটের আগে এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে