আসন্ন মরশুমে কেকেআরের হেড কোচ হলেন অভিষেক নায়ার। দীর্ঘ দিন ধরেই নাইটদের কোচিং টিমের সদস্য অভিষেক নায়ার । সহকারী কোচ এবং ট্যালেন্ট স্কাউট হিসেবেও কাজ করেছেন তিনি। রিঙ্কু সিং এবং হর্ষিত রানার মতো খেলোয়াড়দের আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং অঙ্গকৃষ রঘুবংশী সহ-বেশ কয়েকজন আন্তর্জাতিক এবং নতুন খেলোয়াড়ের সঙ্গে একান্তে কাজ করেছেন।
কেকেআরের বার্তায় সিইও ভেঙ্কি মাইশোর লিখেছেন, ‘‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ। মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি সব সময় সাহায্য করে গিয়েছে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা উত্তেজিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’’
অভিষেক নায়ার কেকেআরের কোচ হওয়ার পরই রোহিত শর্মার কলকাতার দলে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়। যদিও মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, , ‘সূর্য আবার কাল সকালে উঠবে, সেটা নিশ্চিত। কিন্তু নাইটে সূর্য ওঠা, সেটা কেবল মুশকিলই নয়, অসম্ভব।’ অর্থাৎ রোহিত নাইট শিবিরে যোগ দিচ্ছেন না, এমনটাই ইঙ্গিত।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর