সময় কলকাতা, উত্তরবঙ্গ : একদিকে এসআইআরের কর্মসূচি, অন্যদিকে বিজেপির ” নো এসআইআর নো ভোট “স্লোগান। এরকম আবহে মেখলিগঞ্জে ‘এসআইআর’ সচেতনতা শিবির করল বিজেপি। বলা বাহুল্য, ইতিমধ্যেই বিজেপি “নো এসআইআর, নো ভোট” স্লোগান তুলে এই অভিযান শুরু করেছে এবং ভোটার তালিকা থেকে “ভুয়ো ভোটার” বাদ দেওয়ার দাবি জানাচ্ছে। মেখলিগঞ্জ তার ব্যতিক্রম হল না।
এসআইআরের কাজ চলছে জোরকদমে। চলছে রাজনৈতিক দলগুলির তৎপরতা। জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংড়াবান্ধ্যা অঞ্চলের ছিটমহলে ‘এসআইআর’ (Special Intensive Revision of electoral rolls – ভোটার তালিকা বিশেষ নিবিড় পরিমার্জন বা সংশোধন) নিয়ে একটি সচেতনতা শিবির করেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের গুরুত্ব সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অবগত করতেই এই শিবিরের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধ্যা অঞ্চল কনভেনার ধ্রুবজ্যোতি বর্মন, বিজেপি নেতা অজয় সরকার, বিধানসভা আইটি সেল ইনচার্জ সুধীর দেবনাথ, শক্তিকেন্দ্র প্রমুখ বিকাশ কীর্তনীয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। সবমিলিয়ে বিজেপি মুখর এসআইআর লাগু করতে, যদিও তা না করার অবকাশ বা প্রশ্ন নেই। আর সেখানেই প্রশ্ন স্লোগান ঘিরে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
নেত্রী গিলে ফেললেন প্রমাণপত্র