সময় কলকাতা ডেস্ক, ১৫ নভেম্বর : কলকাতা টেস্ট জমে উঠলেও নিশ্চিতভাবে তৃতীয় দিনেই খেলার নিষ্পত্তি হতে চলেছে। অ্যাডভান্টেজ ভারত, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। ভারতের জয়ের একমাত্র কাঁটা এখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। মাথায় রাখতে হবে চতুর্থ ইনিংসের ব্যাট করতে হবে ভারতকে। আর এই পিচে কেউই বেশি বল টিকতে পারছেন না। তৃতীয় দিনের পিচের অবস্থা আরও খারাপ হতে পারে এই আশঙ্কা থেকেই যাচ্ছে।দ্বিতীয় দিনেই ব্যাটসম্যানরা নাকানিচোবানি খেয়ে যাচ্ছেন। বল বাউন্স করছে, উঠছে নামছে, প্রচন্ড টার্ন করছে। কেউই বেশি বলের মোকাবিলা করতে পারছেন না।
একমাত্র কে এল রাহুল। এছাড়া কেউ ১০০ রান বা ৫০ রান করা দূরে থাকুক, ক্রিজে টিকে ১০০ টা বল খেলতে পারেন নি। শুভমান গিল খেলেছেন ৩ টি বল। আউট হন নি, কিন্তু বাউন্ডারি মারতে গিয়ে ঘাড়ে এমন টান লেগেছে যে ঘাড় ঘোরাতে না পারা ভারত অধিনায়ক আর ব্যাট করতেই পারেননি।সকালে ওয়াশিংটন সুন্দর আর শেষ বেলায় জাদেজা= অক্ষর কিছুটা লড়লেও লিড থেকেছে মাত্র ৩০ রানের। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ১৮৯ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া। ৩০ রানের লিড খুব বেশি নয়, যেখানে চতুর্থ ইন্স ভারতকেই ব্যাট করতে হবে। ফলে আশঙ্কা ছিল। কিন্তু ভারতের স্পিনাররা এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে রাজত্ব করছেন। ৯৩ রানের সাত উইকেট পড়ে গিয়েছে। এরমধ্যে চারটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদুজা। সবমিলিয়ে, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার লিড ৬৩ রানের,হাতে তিনটি উইকেট। দিনের শেষে ২৯ রানে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। এক দিকে একের পর এক উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে রেখেছেন তিনি। ভারতের জয় আর দক্ষিণ আফ্রিকার পরাজয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন বাভুমা। দক্ষিণ আফ্রিকাকে জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে বাভুমাকে আরও কিছু পথ যেতে হবে।করতে হবে আরও কিছু রান।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে