Home » বাংলাদেশের কাছে লজ্জার হার:ফুটবলকে দেশ থেকে কি তুলে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছেন কল্যাণ চৌবেরা?

বাংলাদেশের কাছে লজ্জার হার:ফুটবলকে দেশ থেকে কি তুলে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছেন কল্যাণ চৌবেরা?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৮ নভেম্বর, ২০২৫: এও দেখা বাকি ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের! কল্যাণ চৌবেদের মত প্রশাসকদের হাতে পড়ে হার এখন মজ্জাগত হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। এবার বাংলাদেশের কাছেও হারল ভারত।

১৯৫১ ও ১৯৬২ সালে এশিয়াডে সোনা জয়ী রহিম স্যারের ভারতের ফুটবল গৌবব অনেকদিন আগেই ম্লান হয়েছে। এবার বাকি ছিল বাংলাদেশের কাছে হার। খালিদ জমিলের জমানায় তাও হয়ে গেল। বাংলাদেশের দর্শকদের খুশি করে বাংলাদেশ থেকে ০-১ গোলে হেরে ফিরছে ভারতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে পাঁচ ম্যাচে তৃতীয় হার । খেলার ১১ মিনিটে যে গোল খায় ভারতীয় ফুটবল দল তা আর শোধ করতে পারে নি তারা।

এই লজ্জার হার এক অর্থে পোয়েটিক জাস্টিস।আগেও বাংলাদেশের কাছে বার চারেক হারতে হলেও ২২ বছর ধরে জয় অধরা ছিল প্রতিবেশী দেশের। বরং ২৮ বারের মধ্যে ১৪ বার জিতেছে ভারত। তখন হারলেও সেই হার কে ফ্লুক বলা হত।কিন্তু এখন ভারতের ফুটবলে হেরে ফেরাই যে রুটিন। এনিয়ে সন্দেহ থাকতে পারে না  ইদানিং ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে ফুটবল চালাচ্ছে তা দিয়ে কিছু আশা করাই উচিত না। স্বৈরাচার রাজনীতি ও অব্যবস্থায় লোপ পেতে চলেছে ফুটবল।  বাংলাদেশ কেন, পৃথিবীর প্রতিটি দেশের চেয়ে এদেশে ফুটবল এখন খারাপ অবস্থায়। এক কালের গৌরব আজ লজ্জা বয়ে নিয়ে আসে।

আরও পড়ুনজাতীয় দলে নেই বাঙালি ফুটবলার, খালিদের দলে ব্রাত্য সুনীলও

বাংলাদেশের কাছে লজ্জার হার  তবুও বৃহত্তর অর্থে এবং ফুটবল পরিকাঠামোর দিক থেকে খুব একটা লজ্জার নয়। কারণ দেশে ফুটবল যেভাবে চলছে পরবর্তীকালে বাংলাদেশের মত দলের কাছে বেশি গোল হজম করতে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দেশে ফুটবল যে হচ্ছে না সবাই জানে, কিংবদন্তি ফুটবলাররা অভিযোগ করছেন ফুটবল নিয়ে ভাবাও কিছু হচ্ছে না। যাদের হাতে দায়িত্ব তারা ঠুটো জগন্নাথ । এককথায়,ভারতীয় ফুটবলের দৈন্য দশা প্রকট। আইএসএল বা আই লিগ কোনোটাই হবে কিনা কেউ জানে না! ক্রীড়ানুরাগী ও ফুটবলপ্রেমীদের প্রশ্ন, ফুটবলকে দেশ থেকে তুলে দেওয়ার প্রতিজ্ঞা কি নিয়েছেন নিয়েছেন কল্যাণ চৌবেরা?

About Post Author