Home » বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান পেলেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক ও মনোজ সাহা, কৃতীর আলোয় আলোকিত আন্তর্জাতিক পুরুষ দিবস

বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান পেলেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক ও মনোজ সাহা, কৃতীর আলোয় আলোকিত আন্তর্জাতিক পুরুষ দিবস

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা : কৃতীদের আলোয় আলোকিত আন্তর্জাতিক পুরুষ দিবস। এঁদের একজন উত্তরবঙ্গের ক্রান্তির বাসিন্দা করিমুল হক।  অ্যাম্বুলেন্স-এর অভাবে চিকিৎসা না পেয়ে  মায়ের মৃত্যু তাঁকে অঙ্গীকারবদ্ধ করেছিল অ্যাম্বুলেন্স-এর অভাবে কোন মানুষ যেন মারা না যান। সেই ব্রতর নিরলস সাধনা করে চলেছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। বিপন্ন মানুষের চিকিৎসা ও তার সেবা করে  অনন্য। আরও এক অনন্য সমাজসেবী ও কৃতী পুরুষ মনোজ সাহা চা বাগানের দুঃস্থদের জন্য পাঠশালা করে তাঁদের জীবনে আলো দিশা দেখাচ্ছেন। রামসাইয়ের যাদবপুর চা-বাগানের শেষ প্রান্তে ভেলুয়ারডাঙা বস্তিতে তাঁর প্রচেষ্টা বনবস্তির ক্ষুদেদের নিয়ে। বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান দিয়ে আন্তর্জাতিক পুরুষ দিবসে সম্মানিত করা হল করিমুল হক ও মনোজ সাহাকে। নিজ নিজ ক্ষেত্রে ও সমাজের বিভিন্ন আঙ্গিকে আরও ৭ জন অনন্য কৃতির  সঙ্গে আন্তর্জাতিক পুরুষ দিবসে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মানে ভূষিত হলেন তাঁরা। ৯ কৃতীর আলোয় আলোকিত হল আন্তর্জাতিক পুরুষ দিবস।

Oplus_131072

১৯  নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে উদযাপন করা হয়। নারী পুরুষ যে সমান অধিকার রয়েছে এ সমাজে, তাকেই মূল স্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন প্রান্তে চলছে কিছু প্রচেষ্টা। এরকমই এক অনন্য প্রচেষ্টার শরিক গৌরব রায়। সারা ভারত জুড়ে তাঁর অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবেল ট্রাস্ট নামের পুরুষ সংগঠনটি তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। এদিনের এই বিশেষ মুহূর্তে কলকাতা প্রেসক্লাবে মহাসমারোহে সংগঠনের কর্মকর্তা ও বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক বিশ্ব পুরুষ দিবস পালন করা হয়। পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য সম্পাদিত সংগঠনের বার্ষিক পত্রিকা পুরুষ কথা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এই মঞ্চে বিভিন্ন জেলার ৯ জন এমন মানুষকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান তুলে দেওয়া হল যাদের সমাজে রয়েছে বিশেষ অবদান । সম্মান প্রাপকদের  মধ্যে অন্যতম দুজন  ময়নাগুড়ি নিবাসী মনোজ সাহা ও  পদ্মশ্রী সম্মানে ভূষিত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। উল্লেখ্য গত বছর উত্তরবঙ্গ থেকে এই সম্মান পেয়েছেন, প্রবাহ তিস্তা তোর্সার সম্পাদক তথা ধুপগুড়ি যামিনী কুমার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ড. কৃষ্ণদেব। সংগঠনের কর্ণধার জানিয়েছেন প্রত্যেক বছর মহাসমারহে এই দিনটিকে উদযাপিত করা হয়। তবে আমাদের আন্দোলন আগামী দিন আরও বৃহত্তর ভাবে জারি হবে মহানগরীর আনাচে-কানাচে থেকে শুরু করে জেলা এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলে। লক্ষ্য একটাই, লিঙ্গবৈষম্য বিরোধী আইন কার্যকর।

বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান প্রাপক করিমুল হক ও মনোজ সাহা সম্মান পেয়ে নিশ্চিত ভাবে খুশি হতে পারেন, অনুপ্রাণিত হতে পারেন, সমাজসেবার নেশা তাঁদের আরও তীব্র হতে পারে কিন্তু তার চেয়েও বড় কথা তাঁদের সমাজসেবা মানুষকে মানুষের কথা ভাবাতে অনুপ্রাণিত করবে। শুধু পুরুষদের নয় এই পুরস্কার অনুপ্রাণিত করবে নারী পুরুষ নির্বিশেষে মানুষ জাতিকে।।

আরও পড়ুন ধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার

About Post Author