সানি রায়, সময় কলকাতা : ভোট আসছে। ‘ঘরের ছেলে’ ঘরে ফিরলেন। দুমাসের মধুচন্দ্রিমা শেষ। তৃণমূলে মোহভঙ্গ হওয়ায় বিজেপিতে ফিরলেন রাহুল লোহার।
ইঙ্গিত ছিলই। বাস্তবে তেমনটাই হল। মাদারিহাট উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী রাহুল লোহার ভোটে জয়প্রকাশ টোপ্পো- র কাছে পরাজিত হওয়ার পর, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের হাত ধরে। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গের দুই জেলায় সফর চলাকালীন বিজেপিতে প্রত্যাবর্তন ঘটল রাহুলের।
আলিপুরদুয়ার জেলার বীর পাড়ার সভা মঞ্চে রাজনীতি গুরু বলে দাবি করেছিলেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গার পাশের চেয়ারে বসে। কিছুক্ষণের মধ্যেই যবনিকা পাত হয় যাবতীয় আলোচনার। আনুষ্ঠানিকভাবে দলে ফিরলেন রাহুল লোহার। ভোটের আগে ‘দ্রুত মোহভঙ্গ ‘- তৃণমূলের সঙ্গে দুমাসের মধুচন্দ্রিমা শেষ করে বিজেপিতে ফিরলেন তরুণ রাহুল লোহার।


More Stories
মূর্তি ব্রিজ খুলছে, পর্যটনশিল্প ও বন্যপ্রাণ নিরাপত্তার মেলবন্ধন নিয়ে প্রশ্নচিহ্ন
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
কেন টিউশন পড়াচ্ছেন? বেকার গৃহশিক্ষককে আইনি নোটিশ