সময় কলকাতা ডেস্ক, ৫ ডিসেম্বর : ভারতে আনসার বাহিনীর লোকজন এসে ভারতের নথি দিয়ে বাড়ি করে দিব্যি বসবাস করছে, এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে উত্তরবঙ্গে। বাংলাদেশের আনসার বাহিনীর সদস্য জাল নথি করে নাগরিকত্ব নিয়েছে , এই অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন দিনহাটার জনৈক বাসিন্দা।
আনসার বাহিনী কি? আনসার বাহিনী বাংলাদেশের আধা সামরিক সহায়ক বাহিনী যা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যুক্ত। এই বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
জাল নথি তৈরি করে ভারতের নাগরিকত্ব নিয়েছেন কোচবিহার জেলার দিনহাটার নাগরেরবাড়ি এলাকার বাসিন্দা ওমর ফারুক বেপারী, এই অভিযোগ তুলে কোচবিহারের জেলা শাসকের দ্বারস্থ হলেন দিনহাটার সীমান্ত গ্রাম নাগরের বাড়ি বাসিন্দা সাহিদুর রহমান। কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে উল্লেখ রয়েছে, তার প্রতিবেশী ওমর ফারুক বেপারী প্রায় ১০ থেকে ১২ বছর আগে বৈধ নথি ছাড়া বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করেন এবং ভুয়া ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করিয়ে নিয়েছেন তিনি বলেও সেই অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে। ওই অভিযোগ পত্রে তিনি এ উল্লেখ করেন ভোটার কার্ড তৈরি সময় ওমর ফারুক বেপারী স্থানীয় বাসিন্দা খায়বর ব্যাপারীর নাম নিজের বাবার নাম হিসেবে। শুধু তাই নয় গুরুতর অভিযোগ হিসাবে সেখানে উল্লেখ রয়েছে। অভিযুক্ত শুধুমাত্র ভারতীয় নিরাপত্তার পক্ষে বিপদ তাই নয়, এদেশে তার অপরাধের রেকর্ডও রয়েছে বলে অভিযোগ। সে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে জড়িত ছিল। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে, এমনটাই অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে। এই ঘটনায় অবিলম্বে সঠিক তদন্তর দাবি করে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।
এ বিষয়ে শাহিদুর রহমান বলেন, ১০ থেকে ১২ বছর আগে ওমর ফারুক বেপারী নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরের বাড়ি এলাকাতে বসবাস করে। সেখানে মাঝেমধ্যেই সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে উল্লেখ রয়েছে অভিযোগ তাঁর। শহিদুর রহমানের অভিযোগ যে গুরুতর কারণ প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে যুক্ত ব্যক্তি এদেশে পাকাপাকি বাস করতে চাইলে আশঙ্কার অবকাশ সৃষ্টি করতে বাধ্য।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী