Home » আড়াই কিলোর পার্শে মাছ ধরা পড়ল তিস্তায়

আড়াই কিলোর পার্শে মাছ ধরা পড়ল তিস্তায়

সানি রায়, সময় কলকাতা : মৎস মারিব,খাইব সুখে। বাঙালির সঙ্গে মাছের যেন আত্মার সম্পর্ক। বাঙালি হ’লে মাছ যেন তাঁর চাই। বাঙালিরা কমবেশি মাছ চেনেন ও কেনেন, তাঁরা চমকে যাচ্ছেন, এমনকি মাছ ব্যবসায়ীরাও চমকাচ্ছেন মাছের ওজন দেখে। সবচেয়ে আশ্চর্য বিষয় যে, মাছ ব্যবসায়ীরা চমকে উঠছেন মাছের ওজন আয়তন দেখে। সবার চোখ ছানাবড়া হবে না-ই বা কেন?  পার্শে মাছের ওজন যদি আড়াই কেজি হয় তাহলে আঁতকে ওঠাই স্বাভাবিক।   তিস্তা নদী থেকে পাওয়া গিয়েছে আড়াই কিলোর পার্শে মাছ। দৈত্যাকৃতি মাছ চমকে আলোড়ন ফেলেছে।

কথায় আছে, মাছে ভাতে বাঙালি। রুই,কাতলা,,চিংড়ির পাশাপাশি পার্শে মাছ বাঙালির অত্যন্ত প্রিয়।সে পাতলা ঝোল হোক কিংবা সরষে বাটা। কেউ আবার আরও উপাদেয় করে পার্শে মাছ রান্না করে থাকে। পার্শে মাছের সাধারণ ওজন ৫০ গ্রাম থেকে ১০০ গ্রাম পর্যন্ত। একটু বেশি হলেও অবাক হওয়ার নেই। তিস্তায় এবার যে পার্শে মাছ ধরা পড়েছে তার ওজন প্রায় আড়াই কিলো। এতবড় সাইজের পারশে মাছ জলপাইগুড়ি তে ধরা পড়ায় শোরগোল পড়ে গেছে মৎস্যপ্রেমী মহলে। এই মাছটির ছবি দেখে মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্রের দাবী মিষ্টি জলের নদীতে এতবড় সাইজের পারশে মাছ পাওয়া অতি বিরল ঘটনা।

জলপাইগুড়ি তিস্তা নদীতে এক মৎস্যজীবির জালে ধরা পড়ে আড়াই কিলো ওজনের পারশে মাছটি।মাছটিকে নিয়ে জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বিবেকানন্দ বিপনন কেন্দ্রের বাজারে নিয়ে আসেন ওই মৎস্যজীবী। তারপর তা ৫০০টাকা কিলো দড়ে পাইকারি বাজারে বিক্রি করে দেন।মাছটি কিনে নেন গান্ধী দাস নামে এক মাছ ব্যাবসায়ী। এত বড় সাইজের পার্শে মাছ দেখতে ভিড় জমে যায়।  অতঃপর ওই মাছটিকে কেটে ৬০০টাকা কিলো দড়ে বিক্রি করেন তিনি।

হুগলি জেলার সিঙুরের বাসিন্দা বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্র মাছটির ছবি দেখার পর টেলিফোনে জানান যে, এটা পারশে মাছ তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এতবড় সাইজের পার্শে মাছ সাধারণত সমুদ্রের নোনা জলে হয়।স্বাদু জলে এতবড় সাইজের পার্শে মাছ পাওয়া গেছে বলে আগে না শুনলেও তিস্তাতে পার্শে মাছ পাওয়া যায় বলেই জানান তিনি ।।

আরও পড়ুনউত্তরবঙ্গে আবার হাতির মৃত্যু রেলের ধাক্কায়

আড়াই কিলোর পার্শে মাছ #আড়াই কিলোর পার্শে মাছ

About Post Author