সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর : অবশেষে মুখ খুললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্ট মাসের আওয়ামী লীগের ক্ষমতার অবসানের পর ও ভারতে লাভ করার পরে শেখ হাসিনার নীরবতাই লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের। ২০২৫ সালে ওসমান হাদির মৃত্যুর পরে বাংলাদেশ আবার অশান্ত হয়ে ওঠে। অবশেষে মৌনতা ভঙ্গ হাসিনার, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব তিনি। বাংলাদেশের ভারত বিরোধিতা ও ভারতের সঙ্গে নেতিবাচক অবস্থার সার্বিক কারণ ব্যাখ্যা করে সরাসরি বাংলাদেশের উপদেষ্টা প্রধান মহম্মদ ইউনুসকে দায়ী করলেন শেখ হাসিনা।
ঠিক কোথায়, কী বলেছেন শেখ হাসিনা? বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি সংবাদসংস্থা এএনআই-কে ইমেল মারফত সাক্ষাৎকার দিয়েছেন যেখানে ইউনুসকে দায়ী করে তোপ দেগেছেন । ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করা হলে হাসিনা বলেন, “সম্পর্কের অবনতি, যা আপনারা লক্ষ্য করছেন, তা পুরোপুরি ইউনূসের তৈরি। তাঁর (ইউনূস) সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশনীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে।” তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশাপ্রকাশ করেছেন তিনি। হাসিনা বলেন, “ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি আশাবাদী যে, বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ (ভারতের সঙ্গে) বাস্তববাদী বোঝাপড়ার রাস্তায় ফিরবে, যা আমরা গত ১৫ বছর ধরে বজায় রেখেছিলাম।”
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারেই বাংলাদেশে সাম্প্রতিক হিংসার কারণ ব্যাখ্যা করে হাসিনা বলেন, “এই অশান্তি ইউনূস জমানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদপত্রগুলির অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে, আমার পরিবারের সদস্যদের প্রাণরক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে।” ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন হাসিনা।সবমিলিয়ে, হাসিনার গলায় একই সাথে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে উপদেষ্টা মন্ডলীর ভূমিকা নিয়ে হতাশা এবং ইউনুস জমানার অবসানের আশাবাদ।।
আরও পড়ুন “সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়”- ইউনুসই হাদির ঘাতক,অভিযোগ আওয়ামী লীগের
অবশেষে মৌনতা ভঙ্গ হাসিনার #অবশেষে মৌনতা ভঙ্গ হাসিনার #বাংলাদেশ


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা