সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর : “হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়” – একটি পরিচিত প্রবাদ। এই পরিচিত প্রবাদকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং হাদির খুনের প্রেক্ষাপটে খাড়া করছে আওয়ামী লীগ। উপদেষ্টা প্রধান মহম্মদ ইউনূসের ভূমিকা সম্পর্কে এই প্রবাদকেই তত্ত্ব হিসেবে স্বীকৃতি দিচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্ব। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের পরিস্থিতি এবং ২০২৫ সালের ১৮ ডিসেম্বরকে একই সূত্রে গাঁথা বলে মন্তব্য আওয়ামী লীগ নেতৃত্ব-র। আবু সাঈদ এবং হাদিকে হত্যা করে এবং গণহত্যার মাধ্যমে ক্ষমতায় এসে তা ধরে রাখতে চাইছেন ইউনুস, এমনটাই অভিযোগ আওয়ামী লীগের। আওয়ামী লীগের আমলে বিগত মন্ত্রিসভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী থাকা খালিদ মাহমুদ চৌধুরী সরাসরি বলেছেন, দুটি আন্দোলনের পেছনে ইউনূসের মস্তিষ্ক কাজ করেছে। হাদি এবং ১৭ মাস আগে আবু সাঈদকে হত্যার পেছনে রয়েছেন মহম্মদ ইউনুস, অভিযোগ তাঁর।
আওয়ামী লীগ নেতৃত্ব এবং নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেছেন, ইউনুস নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি। তাঁর ক্ষমতায় আসা পরিকল্পিত এবং নির্বাচন না করার বাসনা ও পরিকল্পিত। সেজন্যই বাংলাদেশে অস্থিরতা তৈরি করেছেন তিনি। আবু সাঈদ এবং হাদির হত্যাকাণ্ড গভীর ষড়যন্ত্রের ফল। একটি হত্যাকাণ্ডে ক্ষমতায় এসেছেন উপদেষ্টা প্রধান, আরেকটি হত্যাকাণ্ডে বাংলাদেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন না হওয়ার নির্বাচন না করার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, অভিযোগ -এই দুটি ঘটনায় ভারত বিরোধিতা ও রাজনৈতিক ধর্মান্ধতাকে উসকে দিয়ে ক্ষমতায় রাখার চেষ্টা করা হচ্ছে উপদেষ্টা প্রধান ও অন্য সদস্যদের।
একধাপ এগিয়ে, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ইউনুস যাবতীয় হত্যাকাণ্ডের খলনায়ক।আবু সাঈদের হত্যাকাণ্ড এবং হাদির খুনের পেছনে সরাসরি মহম্মদ ইউনুসের হাত রয়েছে বলে দাবি সম্বলিত অভিযোগ করেছেন তিনি। প্রাক্তন মন্ত্রী সরাসরি ঘাতক আখ্যা দিয়েছেন মহম্মদ ইউনুসকে।
প্রসঙ্গত,রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে, সেই ছবি ভাইরাল হতেই জুলাই বিপ্লব তীব্রতর হয় বাংলাদেশে। ওসমান হাদি ছ’দিন চিকিৎসাধীন থাকার পরে সিঙ্গাপুরে মারা যাওয়ার খবরে একইভাবে অস্থির হয়ে ওঠে বাংলাদেশ। দুটি আন্দোলনের ফলশ্রুতি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাট, হত্যালীলা, ধর্মীয় নিপীড়ন ও ভারত বিরোধিতা। আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য, এইসবের ওপরেই দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থেকে যাওয়ার ইচ্ছেপূরণ। মোহাম্মদ ইউনুস নির্বাচন চান না, চান বাংলাদেশে অস্থিরতা। তাই শত সহস্র প্রাণের বিনিময়ে তিনি শেখ হাসিনাকে ষড়যন্ত্রপূর্বক ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে অন্ধকারের রাজত্ব কায়েম করেছেন বলে মনে করে আওয়ামী লীগ নেতৃত্ব। প্রসঙ্গত হাদির মৃত্যু নিয়ে মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, আততায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সম্পর্কে খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “ঘাতক তো ইউনুস নিজেই, গ্রেফতার তাঁকেই করা উচিত।” ইউনুস ভারত বিরোধিতা এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে অন্ধকার দশার মধ্যে দিয়ে নিয়ে চলেছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।।
#আওয়ামীলীগ #ইউনুস #হাদি #আবু সাঈদ #খালিদমাহমুদচৌধুরী #হাসিনা


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে