সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারি : বছর শেষে বাংলার ভারতীয় পেসাররা ধ্বংস করে দিলেন জম্মু কাশ্মীরকে। বিজয় হাজারে ট্রফিতে আকাশ, মুকেশ ও সামি মিলে মাত্র ৬৩ রানে শেষ করে দিলেন জম্মু-কাশ্মীরকে, পাল্টা ব্যাট করতে নেমে ১০ ওভার শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় রান তুলে ফেলল বাংলা। এই নিয়ে বিজয় হাজারে ট্রফিতে চার ম্যাচের মধ্যে তিনটি জয় পেল বাংলা। মুকেশ কুমার চন্ডিগড়ের বিরুদ্ধে পাঁচটি উইকেট পাওয়ার পরে আবার চার উইকেট পেলেন বছর শেষের দিনে। ১৬ রানে চার উইকেট নিয়ে তিনি বাংলার বোলারদের মধ্যে সেরা। আকাশ দীপও পেলেন ৩২ রানে চার উইকেট। ভালো বল করলেন মহম্মদ সামিও, তিনি ১৪ রানে ২ উইকেট পেয়েছেন। ৬৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই অভিমন্যু ঈশ্বরণের উইকেট খোয়ালেও অভিষেক পোড়েল ও সুদীপ ঘরামী মিলে দ্রুত প্রয়োজনীয় রান তুলে ফেলেন।।
আকাশে-মুকেশে ধ্বংস জম্মু-কাশ্মীর
Oplus_131072


More Stories
১০ জনে খেলেও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির
ভারতীয় ব্যাডমিন্টন জুটির নতুন ইতিহাস
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি