সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ব্যাডমিন্টনের গৌরবের ইতিহাস গড়লেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। বারবার তীরে এসে তরী ডুবছিল। অবশেষে চ্যাম্পিয়ন হলেন তারা। ২০০৫ সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে প্রথম ভারতীয় জুটি হিসেবে সাত্ত্বিক-চিরাগ চায়না মাস্টার্সের ডাবলস খেতাব জেতার ইতিহাস গড়লেন। এর আগে ২০২৩ এবং ২০২৫ সালে তাঁরা ফাইনালে উঠলেও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের । শনিবার শেনঝেনে দুরন্ত প্রত্যাবর্তনে এ সুপার ৭৫০-এর খেতাব জিতে নিলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। ফাইনালে চিনের শক্তিশালী জুটি হে জি তিং এবং রেন শিয়াং ইউ-এর বিরুদ্ধে প্রথম গেমে ১১-২১ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সাত্ত্বিক ও চিরাগ। তবে পরের দুটি গেমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১১-২১, ২১-১৩, ২১-১৭ ব্যবধানে ম্যাচটি জিতে নেন তাঁরা। ৭০ মিনিট ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরে জয় আসে ভারতীয় জুটির।।
ভারতীয় ব্যাডমিন্টন জুটির নতুন ইতিহাস
Oplus_131072


More Stories
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
থাইল্যান্ডকে হারিয়ে দিল টিম ইন্ডিয়ার মেয়েরা
ঘুমপাড়ানি ব্যাটিং রেকর্ড