সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর : ২৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ফিল ফোডেনকে। তবুও ম্যানচেস্টার ডার্বি জয় সিটির।
৬৭ মিনিট ১০ জন মিলে লড়াই। তবুও পেপ গার্দিওলার বিদায়ের পর সিটির নতুন ম্যানেজার এঞ্জো মারেস্কা জিতে নিলেন ডার্বি। ২৩ মিনিটে সাইডলাইনে ব্রুনো ফারনান্ডেসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ফোডেন । প্রথমার্ধের শেষে খেলা গোল শূন্য থাকলেও দ্বিতীয়র্ধ্বে গোল করে সিটিকে এগিয়ে দেন হ্যাল্যান্ড। প্রথমে অফসাইডের জন্য গোলটি গোলটি বাতিল করা হলেও পরে VAR দেখে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি মাইকেল ক্যারিকের প্রশিক্ষণে থাকা ইউনাইটেড এর ছেলেরা ফেরার অগণিত সুযোগ পেলেও সারা ম্যাচে কখনো গোল রক্ষক কখনো বার পোস্ট তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় । টানা চারটি ম্যাচ জিতে ম্যান সিটির জয়ের ধারা অব্যাহত। অন্যদিকে চারটি ম্যাচের মধ্যে এটি ইউনাইটেডের দ্বিতীয় পরাজয়।।


More Stories
ভারতীয় ব্যাডমিন্টন জুটির নতুন ইতিহাস
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
থাইল্যান্ডকে হারিয়ে দিল টিম ইন্ডিয়ার মেয়েরা