Home » কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের বার্তা, ভেনেজুয়েলার প্রয়োজনে আরও রক্ত দেবে কিউবা

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের বার্তা, ভেনেজুয়েলার প্রয়োজনে আরও রক্ত দেবে কিউবা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি : ভেনেজুয়েলার জন্য রক্ত দিতে পিছপা হবে না কিউবা, সাম্রাজ্যবাদ নিপাত যাক- রাষ্ট্রীয় শোকের মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধং দেহি কিউবান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

নিকোলাস মাদুরোকে রক্ষা করতে গিয়ে ৩২ জন কিউবান প্রাণ দিয়েছেন। শোকদিবস চলছে কিউবায়।আর এরমধ্যে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল জানিয়ে দিয়েছেন, দরকারে কিউবা ভেনেজুয়েলার জন্য রক্ত দেবে । কিন্তু মুক্তমঞ্চে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান তুললেন।

নিহতদের সম্মানে 5 এবং 6 জানুয়ারি দুদিনের শোক পালন করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই উল্লেখ করেছিলেন যে ” অনেক কিউবান নিহত হয়েছে” কারণ তারা আমেরিকান বিশেষ অপারেটর এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একটি বাহিনী থেকে নিকোলাস মাদুরোকে রক্ষা করতে চেয়েছিল। নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী এই তথ্যে “অনেক “বলা হলেও, নিহত কিউবানদের নির্দিষ্ট কোনও সংখ্যা জানানো হয় নি।

কিউবা কি ট্রাম্প প্রশাসনের “পরবর্তী টার্গেট” কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এনবিসির “মিট দ্য প্রেস”-এ দাবি করেন, “কিউবান সরকার একটি বিশাল সমস্যা।” ডোনাল্ড ট্রাম্প অবশ্যই সোমবার আরো খোলসা করেছেন এই বিষয়টি। তাঁর মতে লাতিন আমেরিকার আরও তিনটি দেশের পরিণতি খারাপ হতে পারে । তবে থেমে নেই মিগুয়েল দিয়াজ-ক্যানেল।

কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-ক্যানেল শনিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের “অপরাধী হামলার” নিন্দা করে আগেই বলেছেন, আন্তর্জাতিক শক্তিদের কাছ থেকে জরুরি প্রতিক্রিয়া দরকার।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেছিলেন যে ল্যাটিন আমেরিকা নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে এবং একে “ভেনিজুয়েলার সাহসী জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।” তবে সোমবার আরও একবার, মেক্সিকো কলম্বিয়ার পাশাপাশি কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সবমিলিয়ে হুমকি, পাল্টা বার্তা, সম্ভাব্য নেক্সট টার্গেট বা মার্কিন আক্রমণ ‘বে অব পিগস’–এর কথা মনে করাচ্ছে। “বে অব পিগস” অভিযান ছিল পরোক্ষ, যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি; কিন্তু এবার একাধিক সম্মুখ সমরের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য,  ১৯৬১ সালে কিউবার ফিদেল কাস্ত্রো সরকারকে উৎখাত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA) পরিচালিত একটি ব্যর্থ সামরিক অভিযান ছিল বে অফ পিগস যেখানে প্রশিক্ষিত কিউবান (নির্বাসিতদের ) একটি দল তিনদিনের মধ্যে পরাজিত হয়েছিল। এবার যা হতে চলেছে তা ভেনেজুয়েলা আক্রমণের পরবর্তী সময়কালে পরিসরে বৃহৎ ।।

About Post Author