Home » বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ

বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ

পুরন্দর চক্রবর্তী , সময় কলকাতা :জীবে প্রেমই ঈশ্বরের সেবা – বলেছিলেন তিনি, তিনি যেমন আধ্যাত্মিকভাবে নব নবজাগরণের পাঠ দিয়েছিলেন তেমনই গীতা পাঠের চেয়ে ফুটবল খেলার অধিকতর উপযোগিতার কথা বলেছিলেন। তিনি স্বামী বিবেকানন্দ। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার সিমলে বা সিমলা স্ট্রিটে জন্মেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। মাত্র ৩৯ বছর বেঁচে ছিলেন ক্ষণজন্মা স্বামী বিবেকানন্দ। তাঁর জীবনকালের শতাধিক বছর পরেও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক বঙ্গ, ভারত এবং বিশ্বজুড়ে। তাঁর জন্মতিথিকে অন্যভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছিলেন বারাসাত পুরসভার কাউন্সিলর দেবব্রত পাল। জাতির জাগরণের অর্থ লুকিয়ে আছে প্রত্যেকটি মানুষকে সেবা করার মধ্যে, সেই বার্তা ছড়িয়ে দিতে দেবব্রত পাল এদিন বিবেকানন্দের জন্মতিথি উদযাপনের অনুষ্ঠানে শামিল করে নিয়েছিলেন সাহিত্যিক ও ফুটবলারদের।সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বললেন, মেরুদন্ড সোজা রেখে গীতা পাঠ করতে শরীর ঠিক রাখতে ফুটবল খেলা প্রয়োজন বলেছেন স্বামীজী, জীবে প্রেমের মূলমন্ত্র শিখিয়েছেন তিনি যা আজকের দিনেও অর্থবহ। এ যেন বিবেকানন্দকে নতুন চোখে দেখা । অন্যদিকে, অতীতের ফুটবল তারকা গৌতম সরকার বললেন, ৩৯ বছর জীবনকালের মধ্যেই বিবেকানন্দ কী অসীম প্রভাব রেখে গিয়েছেন! একইদিনে আবক্ষ মূর্তি উন্মোচিত হলো ক্রীড়া সাংবাদিক ও প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার পুষ্পেন সরকারের। বিবেকানন্দের জন্মের প্রায় ৬০ বছর পরে ১৯২৩ সালের ৭ জানুয়ারি  জন্ম পুষ্পেন সরকারের, তিনি তাঁর সুললিত কন্ঠস্বর ও ধারাবিবরণীর মধ্যে দিয়ে  বাঙালির কাছে খেলার এনে দিয়েছেন অন্য মাত্রা ও অনন্য মর্যাদা। তাঁকেও স্মরণ করা হল সাড়ম্বরে। দেবব্রত পালের উদ্যোগে বিবেকানন্দ জন্মতিথি সাহিত্য- সংস্কৃতি এবং ক্রীড়ার মেলবন্ধনে  যেন  মন ছুঁয়ে থাকা অনুভূতি আর নবউন্মেষের সৌরভ বয়ে নিয়ে এল।।

আরও পড়ুনট্রাম্পের এবার খনিজ সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড চাই

বিবেকানন্দকে নতুন চোখে দেখা # বিবেকানন্দকে নতুন চোখে দেখা

About Post Author