সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি : পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সম্মানে কলঙ্ক ও লজ্জার অধ্যায়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে কুড়ি ওভারের ম্যাচে ঠুকটুক করে ব্যাটিং করে লজ্জায় পড়লেন তিনি। দলীয় সিদ্ধান্তে আর তাঁকে ব্যাট না করিয়ে মাঠের বাইরে ডেকে নেওয়া হল। বিদেশের মাটিতে স্লো ব্যাটিং রেটের জন্য কার্যত অপদস্থ হলেন পাকিস্তান তারকা। উল্লেখ্য, বিগ ব্যাস লিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিডনি থান্ডার চার উইকেটে হারিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডসকে। ক্রিস গ্রিন দুর্দান্ত ছন্দে ব্যাট করলেন এবং ১৩ বলে অপরাজিত ৩৪ রান করে সিডনির জয়ের স্থপতি হয়ে উঠলেন। তবে জয় পরাজয়ের বাইরেও ম্যাচটি লজ্জার হয়ে থাকবে পাকিস্তানের ব্যাটার-উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের কাছে।
সোমবার মেলবোর্ণ দলের পরাজয়ের অন্যতম কারণ ছিলেন রিজওয়ান। ২৩ বলে ২৬ রানের ইনিংসটিতে এত ঢিমে গতিতে তিনি ব্যাট করছিলেন যে মেলবোর্ণ দলের ম্যানেজমেন্ট তাঁকে ১৮ ওভারের শেষে মাঠের বাইরে ডেকে নিতে বাধ্য হয়। রিটায়ার্ড আউট হয়ে ফিরতে হয় তাঁকে, হাত দিয়ে যেভাবে তাঁকে ফিরিয়ে নেওয়া হয় তাতে পরিষ্কার যে, দল তার ব্যাটিংয়ে মোটেই খুশি ছিল না । বাস্তবেও ভালো শুরু করেও এবং ম্যাকগার্ক -হাসান খানের ঝড়ের গতিতে ব্যাটিং-ও মেলবোর্ণের রানের গতি বাড়াতে পারে নি রিজওয়ানের স্লো ব্যাটিং-এর জন্য।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে