সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি : নেশা মানুষকে নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে আর সেই বিপজ্জনক মোড় থেকে ঘুরিয়ে আনার প্রচেষ্টা পুলিশের।ব্রাউন সুগার সহ দুই যুবককে পাকড়াও করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া ও স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন করলা নদীর ধারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধেবিদ্যুতের যন্ত্রাংশ নষ্ট ও চুরি করার অভিযোগ রয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে ব্রাউন সুগারের নেশার আসর বসাতো তারা। গোপন সূত্রে এই খবর জানতে পেরে আচমকাই সেখানে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযানের সময় নেশার সামগ্রী সহ দুই যুবককে হাতেনাতে ধরা হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই নেশার আসর বসছে এই এলাকায়। জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি গোপালকৃষ্ণ অধিকারী বলেন, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন ও পুরসভার আধিকারিকরা ব্রাউন সুগার সহ মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছেন।।
মাদক ও নেশা রুখতে বিশেষ তৎপরতা পুলিশের
Oplus_131072


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
সামাজিক গণমাধ্যমে প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়ির তৃণমূলে