দীপ সেন, সময় কলকাতা , ১৫ জানুয়ারি : সাত সকালে পুকুরে ভেসে উঠতে দেখা গেল দেহ।বারাসাত বনমালীপুর এলাকায় এই ঘটনা চাঞ্চল্য ছড়ায়। এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অভিজিৎ সরকার। ৪১ বছর বয়সী অভিজিৎ স্থানীয় বাসিন্দা। তিনি ভোরবেলা থেকে নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ নাগাদ বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যান অভিজিৎ। বাড়ির লোক তাকে খুঁজতে বেরিয়ে খুঁজে পায়নি। মৃতদেহ পুকুরে ভাসার কথা পাড়ার লোক খবর দিলে, বয়স্ক বৃদ্ধা মা ও বাবা এসে দেখতে পেয়ে অসুস্থ হয়ে পড়েন। খবর যায় বারাসাত থানায়। তদন্ত চলছে।
আরও পড়ুন নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?


More Stories
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
বারাসাত ইউনিভার্সিটিতে এবিভিপি -তৃণমূল সংঘর্ষ