সময় কলকাতা ডেস্ক,২৪ জানুয়ারি : খেলোয়াড় সুদীপ চ্যাটার্জী নামটা শুনলেই আজও সাধারণ ক্রিকেট অনুরাগীদের মনে আসে ফুটবলের অসামান্য ও অকালপ্রয়াত তারকা সুদীপ চ্যাটার্জী। মিডফিল্ড মার্শাল সুদীপ চ্যাটার্জী ভারতের হয়ে শুধু খেলেন নি, অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে। ক্রিকেটার সুদীপ চ্যাটার্জী যে প্রতিভা নিয়ে এসেছিলেন তিনি হয়তো পারতেন। তিনি তাঁর প্রতিভার ছটা দেখিয়েছিলেন খুব অল্প বয়সে। প্রতিভার জোরে সৌরভ গাঙ্গুলি ও ঋদ্ধিমান সাহা পরবর্তী বাংলার ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন তিনি অথচ তা আজও বাস্তবে হয়ে ওঠে নি। বারাসাতের ছেলে সুদীপের শুরুটা হয়েছিল সাড়া জাগিয়ে। মাত্র ২৬ বছর বয়সে ইন্ডিয়া এ টিমের হয়ে খেলেছেন, বিদেশ সফরও করেছেন। যখন মনে করা হচ্ছিল ভারতীয় দলে তিনি ঢুকে পড়তে পারেন তখনই বিভিন্ন কারণে ফোকাস হারিয়ে যায় তাঁর। নইলে একটা সময়ে রঞ্জি সহ প্রথম শ্রেণীর ক্রিকেটে একের পর এক শতরান করেছেন তিনি। আজ ৩৪ বছর বয়সে বাঁ হাতি সুদীপ যখন রঞ্জিতে সার্ভিসেস এর বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করছেন, তখন মনে হচ্ছে ইট ইস টু লেট্। অথচ ৮৩ টি প্রথম শ্রেণীর ম্যাচে পাঁচ হাজারের ওপরে রান, চল্লিশের ওপরে গড়। এই গড় পঞ্চাশ ছাড়িয়েছিল একটা সময়। শেষ কয়েকটা বছর ধারাবাহিক নন তিনি। বাংলা থেকে ত্রিপুরা গিয়ে সুবিধা হয় নি, বাংলায় ফিরেছেন। একটা সময় ভারতের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম সুদীপ যে বয়সে পৌঁছেছেন একমাত্র টানা ব্যতিক্রমী সাফল্য ছাড়া তাঁর ভারতীয় দলে ফেরা বড্ড কঠিন।তবুও আশা করতে ক্ষতি কী, যদি মিরাক্যল করতে পারেন তিনি । সুদীপের দিকে তাকিয়ে থাকতেই পারে বাংলা !
সার্ভিসেসের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করলেও সুদীপ কি দেরি করে ফেলেছেন?
Oplus_131072


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই