Home » শ্রীলংকার আবার পরাজয়

শ্রীলংকার আবার পরাজয়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি : টুর্নামেন্টের শুরুতে অপ্রতিরোধ্য মনে হওয়া শ্রীলংকা অস্বস্তিতে। গ্রুপে শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারার পরে নকআউট রাউন্ডে প্রথম ম্যাচ হেরে চাপে সুপার এইটের তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হারল শ্রীলংকা। ইংল্যান্ডের ১৪৬ রানের জবাবে ৯৫ রান অল আউট হয়ে যায় শ্রীলংকা। অধিনায়ক দাসুন শনাকা ছাড়া কেউই রুখে দাঁড়াতে পারেন নি। ২১ রান করে এবং শ্রীলংকার টপ অর্ডারের তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা উইল জ্যাকস। ব্যাট হাতে সফল ফিল সল্ট। তিনি করেন ৬২ রান। একটা সময় মনে হয়েছিল অতি অনায়াসে ১৪৭ রান তাড়া করতে পারবে শ্রীলংকা। কিন্তু পাওয়ার প্লে তেই ৫ উইকেট হারিয়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারে নি।।

About Post Author