সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ : কলকাতার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল দেখে থাকলে শাহরুখ খান স্বস্তি পাবেন। এবার কেকেআরের হয়ে খেলতে আসছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। তাঁর ঘরের মাঠ হতে চলেছে ইডেন যেখানে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিধ্বংসী রূপ ধরে টি-টোয়েন্টিি বিশ্বকাপের দ্রুততম শতরান করলেন তিনি। মাত্র ৩৩ বলে অপরাজিত ১০০ রান করলেন তিনি। পাশাপাশি অপর কিউই ওপেনার টিম সাইফার্ট ও ৩৩ বলে ৫৮ রান করলেন। মূলত তাঁদের ওপেনিং জুটির সৌজন্যে সবাইকে কিছুটা হতবাক করে হট ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ফাইনালে উঠল । বাস্তবে ইডেনে যে দল পরে ব্যাট করে তার বাড়তি কিছু সুযোগ সুবিধা থাকেই, শিশির এবং পরের দিকে পিচ সহজ হয় ব্যাটিংয়ের জন্য। প্রথমে ব্যাট করলে ১৮০ রানের নিচে যে কোন রান কিন্তু বড় টার্গেট নয়। এদিন দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দুটি উইকেট হারানোয় চাপে পড়ে যায়। তবুও ৫ উইকেটে ৭৭ থেকে দলকে কিছুটা উদ্ধার করেন জানসেন ও স্টাবস।
এদিন টার্গেট ছিল ১৭০ রানের কিন্ত রুদ্ররূপ নিয়ে ফিন অ্যালেন- টিম সাইফার্ট জুটি যেভাবে ব্যাট করলেন তাতে ২৫০ রান টার্গেট থাকলেও নিউজিল্যান্ড লক্ষ্যমাত্রা হয়তো টপকে যেত।১৭০ রানের টার্গেট মাত্র ১২. ৫ ওভারেই পূর্ণ করল নিউজিল্যান্ড। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার দুই সফল পেস বোলার জানসেন ও বস এদিন ৪. ৫ ওভারে ৮৮ রান দিলেন। ব্যাট হাতে অবশ্য সফল জানসেন। দ্রুত ৫৫ রান করলেন যার জোরে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৯ রান করে। মনে হয়েছিল শক্তিশালী বোলিং লাইন আপের জন্য দক্ষিণ আফ্রিকা হয়তো নিউজিল্যান্ডকে বেগ দিলেও দিতে পারে। বাস্তবে ওপেনিং জুটির দাপটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনায়াসে নিউজিল্যান্ড ফাইনালে। ভারত বা ইংল্যান্ড যেই ফাইনালে উঠুক, নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকে নিয়ে তাদের ভাবতেই হবে।।
আরও পড়ুন মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
#নিউজিল্যান্ড ফাইনালে #টিটোয়েন্টিবিশ্বকাপ২০২৬


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর