সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ : টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলার মোক্ষম সময়ে ওভার বাউন্ডারি মারা। যে দল ছয় মারায় যত বেশি পারদর্শী তাদের সাফল্য বেশি হওয়ার সম্ভাবনা তত বেশি।। এখন প্রশ্ন, এবারের বিশ্বকাপে ছক্কা মারার রাজা কে? ভারতে একমাত্র দল যারা এবারের বিশ্বকাপে ছয় মারার দিক থেকে সেঞ্চুরি করেছে। ১০০ টির বেশি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ব্যক্তিগতভাবে কোন ব্যাটসম্যান এবারের বিশ্বকাপে ছক্কা মারার রাজা? এ নিয়ে সন্দেহের অবকাশ নেই, দীর্ঘদেহী হোল্ডার, রিকলটন,মার্করাম, হেটমেয়ার বা সাইফার্ট অথবা দাসুন সনকা গুরুত্বপূর্ণ ম্যাচে অসংখ্য ছক্কা মেরেছেন। বিস্ময়কর বিষয় হোলো এই দীর্ঘদেহী ক্রিকেটারদের ছাপিয়ে গেছেন একজন ছোটখাটো চেহারার ক্রিকেটার। চমকে দেওয়ার মতো তথ্য হোলো যে, এবার মাত্র ৫ টি ম্যাচ খেলে ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার মতো ছক্কা মারার বিভাগেও রাজা সঞ্জু স্যামসন। ২৪ টি ওভার বাউন্ডারি মেরে সঞ্জুই সেরা। পরবর্তী স্থানটি ফিন অ্যালেনের, তিনি কুড়িটি ছয় মেরেছেন । তৃতীয় স্থানে হেটমেয়ার, ১৯ টি ছক্কা মেরেছেন । তারপরে যুগ্মভাবে রয়েছেন ঈশান কিষাণ ও সাহেবজাদা ফারহান, যারা ১৮ টি ছক্কা মেরেছেন।। ভারতীয়দের মধ্যে সঞ্জু-ঈশানের পরেই রয়েছেন শিবম দুবে যিনি প্রত্যেকটি ইনিংসে ক্যামিও খেলার ফাঁকে ১৭ টি ছক্কা হাঁকিয়েছেন। তবে সঞ্জু একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে, টেকনিকালি নিখুঁত হয়েও অনায়াসে ছয়ের বন্যায় ভাসিয়ে দেওয়া যায় বিপক্ষকে ।।
#ছক্কামারাররাজা #সঞ্জুস্যামসন
আরও পড়ুন সঞ্জুর চেয়ে এগিয়ে জীতেশ! বড় আপডেট দিলেন গম্ভীরের সহকারী


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার