Home » ১৪৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ,শুভেন্দু ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী

১৪৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ,শুভেন্দু ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ : নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরের-ও প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি বিধানসভা  কেন্দ্রের মধ্যে ১৪৪ টি কেন্দ্রের তালিকা প্রকাশ করল বিজেপি। এখনও ১৫০ টি আসনের তালিকা প্রকাশ বাকি যার মধ্যে প্রথম দফা ও দ্বিতীয় দফার ১৫০ জন প্রার্থীর নাম প্রকাশ বাকি।

১৪৪ টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ভোটে তিনি দুটি আসনে লড়বেন। তিনি লড়ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে। বিজেপির বঙ্গ ভোটে এবারের উল্লেখযোগ্য চমক খড়গপুর সদর থেকে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ। বরানগরে বিজেপির এবারের প্রার্থী সজল ঘোষ। তারকেশ্বরে প্রার্থী হচ্ছেন সন্তু পান, শিবপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ। কলকাতার রাসবিহারী এবং উত্তর ২৪, পরগনা নদীয়ার বেশ কিছু আসনের প্রার্থী তালিকা ও চমক রয়েছে। তবে অত্যন্ত সংবেদনশীল কেন্দ্র উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় প্রার্থী হচ্ছেন অর্জুনপুত্র পবন সিং। আমডাঙায় বিজেপির প্রার্থী অরিন্দম দে, নৈহাটির প্রার্থী সুমিত্র চ্যাটার্জী। দেগঙ্গায় বিজেপির প্রার্থী তরুণকান্তি ঘোষ। বাদুড়িয়ায় বিজেপির প্রার্থী সুকৃতি সরকার।।

About Post Author