সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ : আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ হল। প্রথম তালিকায় ২৩ জনের নাম প্রকাশ পেলেও জোটে ঘোঁট পেকেছে।
আইএসএফ প্রথম তালিকায় স্বাভাবিকভাবে সবচেয়ে উল্লেখযোগ্য নওসাদ সিদ্দিকির। তিনি যথারীতি ভাঙ্গড় থেকে প্রার্থী। সবচেয়ে চমকপ্রদ নাম দেগঙ্গার তৃণমূল ত্যাগী প্রার্থী মফিদুল হক সাহাজি (মিন্টু)। দেখে নেওয়া যাক প্রথম তালিকা।
সুজাপুর – মহঃ কারিমুল্লাহ হক
পলাশীপাড়া – সামসুর আলী মল্লিক
চাপড়া – জাকির মণ্ডল
বাদুড়িয়া – মহঃ কুতুবিদ্দিন ফাতেহি
অশোকনগর – তাপস ব্যানার্জি
আমডাঙ্গা – বিশ্বজিৎ মাইতি
মধ্যমগ্রাম – প্রিয়াঙ্কা বর্মণ
দেগঙ্গা – মোঃ মফিদুল হক সাহাজি (মিন্টু)
হাড়োয়া – পিয়ারুল ইসলাম
বসিরহাট – মহঃ মুছা কারিমুল্লাহ
কুলপি – আব্দুল মালেক মোল্লা
ক্যানিং পশ্চিম – প্রবীর মণ্ডল
ক্যানিং পূর্ব – আরাবুল ইসলাম
মগরাহাট – আব্দুল আজিজ আল হাসান
ভাঙড় – মহঃ নওসাদ সিদ্দিকি
হরিপাল – সেখ মুজাফফার আলি (মাজা)
খানাকুল – শেখ সাদ্দাম হোসেন
পাঁশকুড়া পশ্চিম – আফজল আলি শা
নন্দীগ্রাম – মাওলানা মহঃ শবে মিরাজ খান
শালবনী – পিযুশ হাঁসদা
বারাবনি – বিশ্বজিৎ বাউড়ি (বাপি)
বোলপুর – বাপি সরেন
মুরারাই – হজরত আলি (সওদাগর)
তবে একাধিক আসন নিয়ে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিয়েছে। বামফ্রন্ট ঘোষিত আসন গুলির মধ্যে পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা এবং মুরারই আইএসএফ দাবি করেছিল। আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে ভগবানগোলা ছাড়া অন্য তিনটি আসনে আইএসএফ প্রার্থী দিয়েছে, শুধু তাই নয় মধ্যমগ্রাম নিয়েও আইএসএফ এবং বামফ্রন্টের মতানৈক্য দেখা দিয়েছে। ।
আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ #আইএসএফের প্রার্থী তালিকা প্রকাশ


More Stories
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের