Home » মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি

মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চ :  বকেয়া ডিএ-র মেটাতে রাজ্য সরকারের পদক্ষেপ। মার্চেই ডিএ দেওয়ার উদ্যোগ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে মার্চের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রথম কিস্তির বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা প্রদানের  জন্য এসওপি ( স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর বা নিয়মানু আদর্শ কার্যপদ্ধতি ) জারি করল রাজ্য অর্থ দফতর। অর্থ দফতরের ই-গভর্ন্যান্স শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসার্স (ডিডিও)-দের জন্য নির্দিষ্ট আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করা হয়েছে। বৃহস্পতিবার জারি হওয়া এই নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে, কী ভাবে সংশ্লিষ্ট দফতরগুলি ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম’ (এইচআরএমএস) মডিউলের মাধ্যমে বকেয়া ডিএ বিল প্রস্তুত ও নিষ্পত্তি করবে। জানানো হয়েছে,সেই অনুযায়ী ডিডিও-রা সংশ্লিষ্ট বিল প্রস্তুত করবেন এবং তা নির্দিষ্ট ‘হেড অফ অ্যাকাউন্টে’র আওতায় ‘ড্র’ করতে হবে।এই বকেয়া অর্থ সরাসরি কর্মীদের ‘জেনারেল প্রভিডেন্ট ফান্ড’ (জিপিএফ) অ্যাকাউন্টে জমা করা হবে।অন্য দিকে, গ্রুপ ডি কর্মী ও প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে এই অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এবং তার জন্য এইচআরএমএস-এ উপভোক্তা তালিকা তৈরি করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে কর্মীদের বকেয়া পরিশোধের ক্ষেত্রে একটি বড় প্রশাসনিক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘‘আমরা বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল। তিনি যে সরকারি কর্মচারী দরদি, তা বহুবার প্রমাণ দিয়েছেন, এ ক্ষেত্রে পোর্টাল চালু করে ডিএ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে, আগামী দিনে সবাই নিজেদের প্রাপ্য পাবেন বলেই আমরা আশা করছি।’’

আরও পড়ুন Arjun Singh: ‘নবান্ন থেকে আমাকে খুনের পরিকল্পনা মমতার..’, বাড়িতে বোমাবাজীর ঘটনায় বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ

মার্চেই ডিএ দেওয়ার উদ্যোগ #রাজ্যসরকার#সুপ্রিমকোর্ট#ডিএ

About Post Author